ভোজ্যতেলের বাজারে কয়েকদিনের অস্থিরতার মধ্যে বোতলজাত ও খোলা সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার ২২ সেপ্টেম্বর সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন তেল এবং পাম তেলের দাম বাড়ানো হবে। তবে দাম কতটা বাড়ানো হবে, তা ব্যবসায়ীরা পরে ঘোষণা করবেন।
এর আগে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ীরা। সেই ধারাবাহিকতায় সোমবার বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ওঠানামা করলেও বাংলাদেশের বাজারে তার প্রভাব অনেক সময় উল্টোভাবে পড়ে। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যে সাধারণ মানুষের ভোগান্তি কমার বদলে ক্রমেই বাড়ছে।








