রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলসহ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তভুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন ও নির্বাচনে সকলের অংশগ্রহন নিশ্চিত করতে ভোট গ্রহনের তারিখ অপরিবর্তিত রেখে নির্বাচনী তফসিল পুনর্বিন্যাস করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন তফসিলে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা ১দিন বাড়িয়ে ৩ সেপ্টেম্বর ও দাখিলের সময়সীমা ৩দিন বাড়িয়ে ৭ সেপ্টেম্বর করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র বাছাই, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ও প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি ও নিস্পত্তিতে ২দিন ও মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা ৩দিন করে বাড়ানো হয়েছে। আর ২৫ সেপ্টেম্বর অপরিবর্তীত থাকছে ভোট গ্রহনের তারিখ।








