চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প মোকাবেলায় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দ্রুত একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ২৪শে নভেম্বর, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের উদ্দেশে বলেন, সরকার হাত গুটিয়ে বসে থাকতে চায় না, আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নিতে চায় না। তিনি স্বল্পতম সময়ের মধ্যে বিশেষজ্ঞদের লিখিত পরামর্শ আহ্বান করেন এবং জানান, সেই পরামর্শ পাওয়া মাত্রই সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় তিনি বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিজ্ঞানী ও ভূমিকম্প নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিদেশি সংস্থার সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সাম্প্রতিক ভূমিকম্পে হতাহতদের ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে তিনি ভবিষ্যতে এমন ক্ষয়ক্ষতি এড়াতে জোর প্রস্তুতির কথা জানান।

বৈঠকে উপস্থিত বিশেষজ্ঞরা জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। অধ্যাপক ড. জিল্লুর রহমান জানান, বাংলাদেশ স্বল্প ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা কম, তবে প্রস্তুতির বিকল্প নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আখতার জনসচেতনতা বৃদ্ধিতে ও প্রযুক্তিগত উদ্যোগে তরুণদের কাজে লাগানোর প্রস্তাব দেন। অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, ভূমিকম্পে ফাটল ধরা দুই শতাধিক ভবন সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, যার বেশিরভাগই পার্টিশন ওয়ালের ফাটল।

সভায় সিদ্ধান্ত হয়, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশের ভিত্তিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে দ্রুত একটি টাস্কফোর্স গঠন করা হবে।

Reneta

বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অন্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণপূর্ত অধিদপ্তরড. মুহাম্মদ ইউনূসঢাকা বিশ্ববিদ্যালয়প্রধান উপদেষ্টাভূমিকম্প ঝুঁকি মোকাবিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT