চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সকাল থেকে বিকেল দাম ওঠানামার ধারায় থাকা সোনার বাজারে আবারও পরিবর্তন এলো। দাম বাড়ানোর ঘোষণার ১২ ঘণ্টা না পেরোতেই সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৮ হাজার টাকায়, যা সকালে ছিল ২ লাখ ৬২ হাজার টাকা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত নতুন দর রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দর সমন্বয় করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

সোনার দরে পরিবর্তন এলেও রুপার দামে কোনো সংশোধন হয়নি।

২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় অপরিবর্তিত রয়েছে।

Reneta

এদিকে দেশীয় বাজারে দর কমলেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ওআরজি জানায়, বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬ ডলারে, যা আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার।

এর আগে ৩০ জানুয়ারি স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়।

উল্লেখ্য, জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে দাম দ্রুত বাড়ায় দেশীয় বাজারেও রেকর্ড বৃদ্ধি পায়। ২৯ জানুয়ারি সকালে এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস সোনার সর্বোচ্চ দাম নির্ধারণ করে ২ লাখ ৮৬ হাজার টাকা যা দেশের ইতিহাসে এক ধাপে সর্বোচ্চ বৃদ্ধি হিসেবে ধরা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২২ ক্যারেট সোনার দামআজকে সোনার দামকত কমেছেকমেছেসোনাসোনার দাম কতস্বর্ণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

নিহত ইরানি শিশুদের স্মরণে স্কুল ব্যাগ হাতে ফুটবলররা

মার্চ ২৮, ২০২৬
পেট্রোল পাম্প

তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: তথ্য মন্ত্রণালয়

মার্চ ২৮, ২০২৬

টানা সাত দফা দাম কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

মার্চ ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে প্রাক-মৌসুমী বৃষ্টি বলয় ‘বিজলী’

মার্চ ২৮, ২০২৬

রাজশাহীতে বানিজ্যিকভাবে পেঁয়াজ বীজ চাষ

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT