২ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে হবে বাম্বা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট-২০২২ পাওয়ার্ড বাই গান বাংলা। কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ১৬টি ব্যান্ড দল। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই ও বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন- বাম্বার যৌথ উদ্যোগে এবারের কনসার্ট হবে ভিন্ন আঙ্গিকে।





