চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
২:০৭ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষক আবু হোসেন হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নজরুল ইসলাম এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার মো. রব্বানী, মো. রাফিউল, মোজাফফর হোসেন, মোছা. সহিদা বেগম ও মোছা. আমিনা বেগম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খড়ের গাদায় খড় খোলার সময় কৃষক আবু তাহেরকে পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এবং তাকে আহত করে। এ সময় তার ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামীরা তাকেও মারপিট করে এবং সে গুরুতর আহত হলে আসামীরা পালিয়ে যায়। স্থানীয়রা আবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আবু হোসেনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার পিতা আবু তাহের ওই বছরের ৪ এপ্রিল পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত আজ ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। ৫ জনের মধ্যে ১ জন পলাতক রয়েছেন। মামলা চলাকালীন সময়ে ২ জন মৃত্যুবরণ করেছে আর ২ জনকে খালাস দিয়েছেন আদালত।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষক আবু হোসেন হত্যা মামলাজয়পুরহাট দায়রা জজ আদালতজয়পুরহাটের পাঁচবিবিমৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে গেলেন বেনজেমা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাংলাদেশের সাথে সংহতি পাকিস্তানের ‘নাটক’ ছাড়া কিছুই নয়

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার উপকূলে পরিবারকে বাঁচাতে এক কিশোরের ঘণ্টার পর ঘণ্টা সাঁতার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT