চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ায় ভ্যানে লাশের স্তুপ, পরিচয় মিলেছে জড়িতদের: পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ, বাংলাদেশ
A A

আশুলিয়ায় ভ্যানে লাশ স্তূপ করে রাখার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ইউএনবির প্রতিবেদনে বলা হয়, রোববার আশুলিয়া থানা পরিদর্শন শেষে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমদ মুঈদ এই তথ্য নিশ্চিত করেন।

আহমদ মুঈদ বলেন, ‘পরবর্তী পদক্ষেপের জন্য আমরা নাম প্রকাশ করছি না। খুব শিগগিরই তা আপনাদের জানানো হবে।’

তিনি বলেন, এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার ও ডিবির কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। তদন্ত কমিটি নিরলসভাবে কাজ করছে। তবে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলেও জানান এই কর্মকর্তা।

জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন তার নামে মামলা হবে। ‘পুলিশ আইনের ঊর্ধ্বে নয়।’

তিনি বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে হত্যা করা হয়েছে। এছাড়া পুলিশ হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

Reneta

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলায় প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ সদস্য একটি মৃতদেহের হাত-পা ধরে আগে থেকেই লাশ ভর্তি একটি ভ্যানের ওপর ছুড়ে মারছে।

পরে এএফপির বাংলাদেশ অফিসের ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশির এটিকে আশুলিয়া থানার কাছে একটি জায়গায় চিহ্নিত করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল সৃষ্টি করে, যেখানে জড়িত কয়েকজন কর্মকর্তাকেও আশুলিয়া থানায় কর্মরত বলে চিহ্নিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশুলিয়াপুলিশের পরিচয়ভ্যানে লাশের স্তুপলাশের স্তুপ
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT