বিনোদন

বাবা হচ্ছেন হ্যারি পটার খ্যাত অভিনেতা

দুটি মানুষ হাসিমুখে দাঁড়িয়ে, পটভূমিতে সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে দাঁড়িয়ে, সিনেমার পোস্টার পটভূমিতে, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাবা হতে চলেছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। সন্তানসম্ভবা এরিন। জানা গেছে, চলতি বছরের শেষ নাগাদ এই যুগলের কোলে আসতে চলেছে তাদের প্রথম সন্তান।

প্রেমিকা এরিন ডার্কের সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। ২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। ওই ছবির সেটেই বন্ধুত্ব থেকে প্রেম। তারপর কেটে গিয়েছে প্রায় এক দশক। নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন এই যুগল।

‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে সিনেপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত মুখ ড্যানিয়েল। অন্যদিকে, ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। এরিন ডার্ক অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি এবং সিরিজে।

এরিনের সঙ্গে ভবিষ্যতে চিত্রনাট্য লেখার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন ড্যানিয়েল।

সূত্র: বিবিসি

বিষয়:ড্যানিয়েল র‍্যাডক্লিফবাবা হচ্ছেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…