বাবা হচ্ছেন জাস্টিন বিবার

একজন ব্যক্তি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, দ্বিতীয় ছবি: একটি বিবাহের দৃশ্য, যেখানে নবদম্পতি শপথ গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল যে অন্তঃসত্ত্বা জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবারের স্ত্রী হেইলি বিবার। অবশেষে জানা গেল, বাবা হতে চলেছেন জনপ্রিয় কানাডীয় এই গায়ক।
স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে অনুরাগীদের সেই সুখবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন জাস্টিন বিবার নিজেই। শুধু তাই নয়, সন্তান আসার খুশিতে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী ফাদারের সামনে দাঁড়িয়ে আবারও বিয়ে করলেন এই জুটি।
একসময় বহুল আলোচিত সম্পর্ক ছিল জাস্টিন বিবার ও পপতারকা সেলেনা গোমেজের। দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর বিচ্ছেদ হয় তাদের।
তারপর ২০১৮ সালে অনেকটা চুপিসারেই বিয়ে করে নেন জাস্টিন-হেইলি। যদিও বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। অতঃপর বিয়ের চার বছর পূর্তিতে তাদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। আর বিয়ের ৬ বছর পর অবশেষে পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টিন।- ইন্ডিয়ান এক্সপ্রেস







