বিনোদন

আবারও বাবা হতে যাচ্ছেন আরবাজ খান?

আরবাজ খান ও তার স্ত্রী সুন্দর পোশাকে ফুলের পেছনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরবাজ খান ও তার স্ত্রী ফুলের পেছনে সুন্দর পোশাকে হাসিমুখে ছবি, যা তাদের সুখী মুহূর্তের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছরের ডিসেম্বরে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন অভিনেতা আরবাজ খান। প্রায়ই পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন তারা। এবার শোনা যাচ্ছে, আরবাজ ও সুরার কোলে আসতে চলেছে সন্তান।

সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে একসঙ্গে দেখা যায় আরবাজ ও সুরাকে। এসময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই দম্পতি। পাপারাজ্জিদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, হাতে হাত রেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন আরবাজ ও সুরা। ঠিক তখনই পাপারাজ্জিরা তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, “কোন সুখবর আছে নাকি?”

যদিও এই প্রশ্নের কোন প্রতিক্রিয়া দেননি তারা। তবে দু’জনই হাসপাতাল থেকে বেরিয়ে দ্রুত গাড়িতে উঠে পড়েন। আর তাতেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন অনেকে!

সুরার আগে অভিনেত্রী তথা মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ। মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা। তবে সেই সম্পর্কও টেকেনি। – ফিল্মিবিট

বিষয়:আরবাজ খানবাবা হচ্ছেনসুরা খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…