চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখা: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল।

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ন ১২, মে ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় ‘মোখা’ এর প্রস্তুতি এবং মোকাবেলার প্রয়োজনে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার অর্থাৎ ১২ ও ১৩ মে খোলা থাকবে।

গতকাল বৃহস্পতিবার ১১ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় থেকে এই নোটিশ জারি করা হয়েছে।

আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’তে রূপ নিয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে এগোতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া রূপে ১১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। দেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় মোখামোখা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT