চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের মায়োতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, হাজারো প্রাণহানির আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ন ১৬, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োতে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত শনিবার আঘাত হানে চিডো। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড়ের পর জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে চিরুনি তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। ফ্রান্স থেকে উদ্ধারকারীরাও এসে পৌঁছেছেন। এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সেখানকার বাসিন্দারা বলছেন, তারা খাদ্য, পানীয় এবং আশ্রয়স্থলের তীব্র সংকটের সম্মুখীন হয়েছেন। মায়োটের রাজধানীর মামুদজুর এক বাসিন্দা বলেন, আমরা তিন দিন ধরে কোনো পানি পাচ্ছি না। তাই অনেক সমস্যা দেখা দিচ্ছে। বেঁচে থাকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কারণ, আমরা জানি না আবার কখন পানি ফিরে পাবো। রাজধানীর আরেক বাসিন্দা জন ব্যালোজ জানান, তিনি বেশ অবাক হয়েছেন। কারণ, ঘূর্ণিঝড়ে আটকে পরেও তিনি এখনও বেঁচে আছেন।

মায়োতের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই দ্বীপপুঞ্জে বিপুলসংখ্যক অনিবন্ধিত অভিবাসী রয়েছেন। দ্বীপপুঞ্জের ৩ লাখ ২০ হাজার জনসংখ্যার মধ্যে ১ লাখের বেশি এমন অভিবাসী। তাদের কারণে মৃত্যুর প্রকৃত সংখ্যা বের করতে ঝামেলা হচ্ছে। মায়োতের প্রিফেন্স (প্রধান কর্মকর্তা) ফ্রাঙ্কোয়িস জেভিয়ারও বলেছেন, মৃত্যুর সংখ্যা কয়েক হাজার হতে পারে।

উল্লেখ্য, ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত অঞ্চলের একটি হলো মায়োত। ভারত মহাসাগরে অবস্থিত মায়োত দ্বীপটি পরিচালিত হয় স্থানীয় প্রশাসন বা ডোম-এর মাধ্যমে। ১৮৪৩ সালে ফ্রান্সের উপনিবেশ শুরু হওয়া এই দ্বীপটির জনসংখ্যা ৩ লাখ ২০ হাজার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড়প্রাণহানিফ্রান্সফ্রান্সের মায়োতমায়োত
শেয়ারTweetPin

সর্বশেষ

দৌলতদিয়ায় বাস ডুবিতে চারজনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৪০ জন!

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT