চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হারালেন প্যাট কামিন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ন ১০, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স মারা গেছেন। দীর্ঘদিন ব্রেস্ট ক্যান্সারে ভুগে শুক্রবার সকালে সিডনিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গাভাস্কার-বোর্ডার ট্রফি সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন সকালে মাঠে নামার আধা ঘণ্টা আগে কামিন্সের মায়ের মৃত্যুর খরব জানতে পারে অস্ট্রেলিয়া দল। শ্রদ্ধা জানাতে কালো ব্যাজ পরে ব্যাটে নামে অজিরা।

‘মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে প্যাট, পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। অস্ট্রেলিয়ার ছেলেদের ক্রিকেট দল তার প্রতি শ্রদ্ধা জানাতে কালো ব্যাজ পরিধান করবে।’ অস্ট্রেলিয়া ক্রিকেটের এক মুখপাত্র এ কথা জানান।

ভারতে সিরিজ ফেলে অসুস্থ মায়ের পাশে থাকা কামিন্সের প্রশংসা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি মাইক বায়ার্ড, ‘গত দুই সপ্তাহে সে অস্ট্রেলিয়াকে দেখিয়েছে কোনটা সত্যিই গুরুত্বপূর্ণ। সে একজন আদর্শবান মানুষ এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও কীভাবে মূল্যবোধ লালন করতে হয় তা দেখিয়েছে। মায়ের শেষ দিনগুলোতে তার পাশে থাকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।’

দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে মায়ের অসুস্থর খবর জেনে দেশে ফিরে যান কামিন্স। ইন্দোরে তৃতীয় ও আহমেদাবাদে চতুর্থ টেস্টে খেলছেন না অজিদের নিয়মিত অধিনায়ক। নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কামিন্সভারতমাইকমারিয়ালিড স্পোর্টসসিএসিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের সদস্য আটক

মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

মার্চ ১৩, ২০২৬
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

মার্চ ১৩, ২০২৬

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT