চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবীবুল্লাহ বাহারে বর্ণিল সাংস্কৃতিক প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

হাবীবুল্লাহ বাহার কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব। প্রায় দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ও অডিশন পর্ব শেষে ১৬ ও ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসংগীত, অভিনয়, হামদ-না’তসহ একাধিক ক্যাটাগরিতে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিল্পকলা পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী মীর বরকত, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা শিক্ষক মো. কামাল পারভেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র নৃত্যশিল্পী ও শিক্ষক আইরিন পারভিন, ম্যাজিক বাউলিয়ানা-২০১৪ চ্যাম্পিয়ন দিতি সরকার, শহীদ সুফি নাট্যচক্র সম্মাননা-২০১৯ প্রাপ্ত শিল্পী তরু শাহরিয়ার স্বর্গ।

প্রতিযোগিতার মূল মঞ্চে পারফর্ম করার আগে শিক্ষার্থীদের কঠোর অডিশন প্রক্রিয়া অতিক্রম করতে হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অডিশনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই চূড়ান্ত পর্বে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়েছে।

আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) ইমরুল কায়েস। তিনি বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ব্যক্তিগত ও সাংস্কৃতিক বিকাশে অনন্য ভূমিকা রাখবে।”

সাংস্কৃতিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অংশগ্রহণ ও সৃজনশীলতা পুরো অনুষ্ঠানমালাকে প্রাণবন্ত করে তোলে।

ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল, বিদ্যেৎসাহী সদস্য ফজলে রুবায়েত পাপ্পু। এছাড়াও আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলেজশিল্পকলাসাংস্কৃতিক প্রতিযোগিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT