চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিপ্টোকারেন্সি মুসলিমদের জন্য হারাম নয়: রাশিয়ান ওলামা কাউন্সিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মুসলিম সম্প্রদায় ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন। এটি মুসলমানদের জন্য হারাম নয়। তবে ক্রিপ্টোকারেন্সির ব্যাবহারে মুসলিমদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানিয়েছে রাশিয়ান কাউন্সিল অফ ওলেমা।

রুশ সংবাদমাধ্যম আরটি’র তথ্য অনুসারে, গতকাল (২২ ডিসেম্বর) স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার মস্কোর আলেমদের সংস্থা রাশিয়ান কাউন্সিল অফ ওলেমার মুফতি ইলদার আলিয়াউতদিনভ একটি ডিক্রি গ্রহণের কথা নিশ্চিত করেছেন। যেখানে মুসলমানদের নির্দিষ্ট পরিস্থিতিতে ক্রিপ্টোকারেন্সি প্রচার এবং বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

ওলামা কাউন্সিল হলো রাশিয়ান মুসলিম সম্প্রদায়ের আলেমদের একটি সংস্থা। সংস্থাটির ২০২৩ সালের শেষ বৈঠকে ইসলামী আইন এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে ব্যাংকিং, পারিবারিক আইন এবং ব্লকচেইনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এই সময় সংস্থাটি ইন্টারনেট প্রযুক্তির বিকাশকে সমর্থন করে।

মুফতি ইলদার আলিয়াউতদিনভ বলেন, প্রযুক্তি মানুষের জীবনমানকে উন্নতির দিকে পরিচালিত করে। এই কারণেই তারা ক্রিপ্টোকারেন্সির প্রচলন এবং বিনিয়োগের অনুমতির পক্ষে রায় দিয়েছেন। তবে বেশ কয়েকটি প্রয়োজনীয়তা সাপেক্ষে। অনুমোদনযোগ্য হওয়ার জন্য ক্রিপ্টোকারেন্সি অবশ্যই একটি পণ্য, মুদ্রা বা আর্থিক সম্পদ হতে হবে, তিনি ব্যাখ্যা করেছেন।

মুসলিম আইনে ক্রিপ্টোকারেন্সির বিষয়টি দীর্ঘদিন ধরে বিতর্কিত। কিছু আলেম এর ব্যবহার অনুমোদন করেন, যেহেতু এটি সুদ তৈরি করে না। আবার কিছু আলেম এর বিরোধিতা করেছে কারণ, তারা মনে করছেন এটি জুয়ার সমান। সুদ এবং জুয়ার বিষয়টি ইসলামিক শরিয়া অনুযায়ী হারাম বা নিষিদ্ধ হিসেবে বিবেচিত হয়।

আলিয়াউতদিনভ জানান, ইতিমধ্যেই জার্মানি, তুরস্ক, জর্ডান এবং মিশরের ইসলামিক বিশেষজ্ঞগণ মুসলিমদের ক্রিপ্টোকারেন্সি প্রচার এবং বিনিয়োগের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে পৌঁছানোর জন্য দেশগুলোর আলেমদের পরামর্শ দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিপ্টোকারেন্সিক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগপ্রযুক্তিমুফতিরাশিয়ান কাউন্সিল অফ ওলেমাহারামহালালহালাল উপার্জন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফুয়েল কার্ড’ নিতে এসে ভিড়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

মার্চ ৩১, ২০২৬

ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’, আরো তিন দেশের ৫২ থিয়েটারে মুক্তি

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল সময়ে যানজট নিরসনে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মার্চ ৩১, ২০২৬
জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী, ছবি: সংগৃহীত।

‘জ্বালানি কার্ড’ ও জ্বালানির মজুদ বিষয়ে যা জানাচ্ছে মন্ত্রণালয়

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপি রঙে রাঙানো হাতির ফটোশুট ও মৃত্যুকে ঘিরে বিতর্ক

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT