চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে পরিবহন ব্যবসায়ীর খাটের নিচে কোটি কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গের গার্ডেনরিচে পরিবহন ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে প্রথম দফায় অন্তত পাঁচ কোটি টাকা উদ্ধার করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’র (ইডি) সদস্যরা। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, শনিবার সকালে ইডির তল্লাশি অভিযানে নিসারের দোতলা বাড়ির খাটের তলা থেকে প্লাস্টিকের পলিথেনে মোড়া ৫০০ টাকার অসংখ্য নোটের বান্ডিল পাওয়া গিয়েছে। মিলেছে ২০০০ টাকার নোটের বান্ডিলও। এই বিপুল টাকা গোনার যন্ত্রও আনা হবে বলে ইডি সূত্রে জানা গেছে। যদিও গার্ডেনরিচ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি ইডি।

সূত্রের খবর, মোবাইল অ্যাপ সংক্রান্ত প্রতারণার একটি মামলায় শনিবার এই তল্লাশি অভিযান শুরু করে ইডি। নিসারের বাড়ি থেকে উদ্ধার হওয়া ওই বিপুল অর্থ প্রথমে বাজেয়াপ্ত করবেন ইডি’র কর্মকর্তারা তারপর তা গোনার জন্য ব্যাঙ্কের আধিকারিকদের সাহায্য নেওয়া হবে। ইতিমধ্যেই গার্ডেনরিচের ওই বাড়িতে বাড়তি ফোর্স চেয়ে পাঠিয়েছে ইডি।

শনিবার দুপুর নাগাদ গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে নিসারের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইডিএনফোর্সমেন্ট ডিরেক্টরেটটাকা উদ্ধার
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT