চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চামচা পুঁজিবাদে’ লুটপাটতন্ত্র প্রতিষ্ঠিত: দেবপ্রিয় ভট্টাচার্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০২৫
- সেমি লিড, জনপদ, সিলেট
A A

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার স্বপ্ন ও আকাঙ্খা তার সহযোগী ও আমলাতন্ত্র এগিয়ে নিতে পারেনি। ফলে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন, টাস্কফোর্স গঠনসহ নানা সংস্কার উদ্যোগ আশানুরূপ গতি পায়নি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সিলেটে সিপিডির উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, আগামী দিনের নির্বাচনী ইশতেহারে সেই প্রতিশ্রুতিগুলোকে স্থান দিতে হবে, যার ধারাবাহিকতা নতুন সরকার রক্ষা করবে। নতুন বাংলাদেশ গড়তে হলে এবং দেশকে মধ্যম আয়ের স্তরে নিতে হলে এই সংস্কারগুলো অপরিহার্য।

তিনি বলেন, সংস্কারবিরোধী জোট যেটি সৃষ্টি হয়েছিল, সেটি ভাঙতে হলে নির্বাচনী ইশতেহারেই সংস্কারের অঙ্গীকার থাকতে হবে। সব সরকারই সব সংস্কার সম্পন্ন করতে পারে না—তাই সরকারকে স্পষ্ট করতে হবে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে এবং মেয়াদের বাকি সময়ে কতটা করা সম্ভব। অসম্পূর্ণ কাজগুলো কীভাবে এগিয়ে নেওয়া হবে, সেটাও ইশতেহারে উল্লেখ থাকতে হবে।

এর আগে সভার মুক্ত আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় মূল প্রবন্ধে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অতীতে দেশে কেবল দৃশ্যমান উন্নয়ন হয়েছে—স্কুল কলেজের ভবন হয়েছে, কিন্তু শিক্ষক-শিক্ষার্থীদের মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়নি।

Reneta

তিনি বলেন, দেশে ‘চামচা পুঁজিবাদী’ অর্থনীতি গড়ে উঠেছে, যেখানে কিছু সুবিধাভোগী রাষ্ট্রের কাঠামো ব্যবহার করে লুটপাট ও চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এ গোষ্ঠী সবসময়ই সংস্কারবিরোধী।

তিনি বলেন, সংস্কার প্রণয়ন করা যত সহজ, বাস্তবায়ন তত সহজ নয়। আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন, তাদের সংস্কারে আগ্রহী হতে হবে। বর্তমান সরকার অন্তবর্তীকালীন, তবে সময়টি রূপান্তরকালীন—এই রূপান্তরের পথেই এগোতে হবে।

সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, অতীতের রাজনৈতিক দলগুলো অনেক আশ্বাস দিলেও তার বাস্তবায়ন হয়নি। তবে পরিবর্তনের আশা এখনো আছে।

তিনি বলেন, আজকের আলোচনার ভিত্তিতে নাগরিক প্ল্যাটফর্ম একটি নাগরিক মেনিফেস্টো তৈরি করবে, যা ভবিষ্যৎ সরকারের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করবে।

সিলেটে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি নিজেদের মতামত তুলে ধরেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আমলাতন্ত্রড. দেবপ্রিয় ভট্টাচার্যসেন্টার ফর পলিসি ডায়ালগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন ‘গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক’ হয়েছে: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: যা বলছেন সাবেকরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

‘তিনটি শপথ অনুষ্ঠান সম্পন্নের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তুতি চূড়ান্ত, রয়েছে সংশয়ও

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT