চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সের পর্দায় হঠাৎ কেন নোলানের দুই পুরনো ছবি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ০২, মে ২০২৪
বিনোদন
A A

হলিউডের সিনেমার দর্শকদের কাছে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। ভিন্নমাত্রার সিনেমা বানিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন অসামান্য প্রতিভাবান এই নির্মাতা। সারা বিশ্বের দর্শকরা মুখিয়ে থাকেন তার সিনেমার জন্য। এ যাবৎ তার নির্মিত সবগুলো সিনেমাই দর্শক-সমালোচকদের মন কেড়েছে। সবশেষ ‘ওপেনহেইমার’ দিয়ে বিপুল সাড়া জাগিয়েছেন। জয় করে নিয়েছেন দু’টি অস্কার।

বিখ্যাত এই নির্মাতার পুরনো দুই ছবি দেখা যাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের পর্দায়! কর্তৃপক্ষ বলছে, নতুন করে মুক্তির জন্য নোলানের ছবিগুলোর মধ্যে অন্যতম সেরা দু’টি ছবিকে বেছে নেয়া হয়েছে। ছবিগুলো হলো, ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘ইন্টারস্টেলার’।

৩ মে একসঙ্গে ছবিগুলো মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়। এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ক্রিস্টোফার নোলানের ছবি নিয়ে বরাবরই দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে। সম্প্রতি ওপেনহেইমার অস্কার পাওয়ার পর অনেক দর্শক আমাদের কাছে এ ছবিগুলো নতুন করে হলে আনার জন্য অনুরোধ করেছেন। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে আমরা এ দু’টি ছবি হলে আনছি। আশা করি দর্শকরা ছবিগুলো উপভোগ করার সুযোগ পেয়ে আনন্দিত হবেন।’

‘দ্য ডার্ক নাইট’ ব্যাটম্যান সিরিজের সফলতম ছবি। এটি ২০০৮ সালের ১৮ জুলাই মুক্তি পেয়েছিল। ভূয়সী প্রশংসার পাশাপাশি বক্স অফিসে এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল ছবিটি। এতে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল, মাইকেল কেইন, হিথ লেজার, গ্যারি ওল্ডম্যান, মরগান ফ্রিম্যানের মতো তারকা।

অন্যদিকে ‘ইন্টারস্টেলার’কে বলা হয় মহাকাশ বিষয়ে অন্যতম সেরা সিনেমা। এতে অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাককনাফি, অ্যানি হ্যাথওয়ে, জেসিকা চাস্টেইন, এলেন বারস্টিন প্রমুখ। ২০১৪ সালের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ছবিটির বক্স অফিস কালেকশন ৭৩১ মিলিয়ন মার্কিন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ক্রিস্টোফারক্রিস্টোফার নোলাননোলানলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT