চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিম্ন আয়ের মানুষের জন্য ‘বিশেষ ইনক্রিমেন্ট’ চালুর সুপারিশ সিপিডির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৩
- সেমি লিড, অর্থনীতি
A A

মূল্যস্ফীতির চাপ সামলাতে আগামী অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বৃদ্ধি করে সাড়ে তিন লাখ টাকা করা এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত নিম্ন আয়ের মানুষের জন্য ‘বিশেষ ইনক্রিমেন্ট’ চালুর প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ।

সোমবার ২৭ মার্চ রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিডি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের জন্য সুপারিশমালা উপস্থাপন করে লিখিত এ সুপারিশমালা তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

ফাহমিদা খাতুন বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। তাই মূল্যস্ফীতির চাপ সামলাতে আগামী বাজেটে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার সুপারিশ করছি।এ ছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের খাদ্য সহায়তা বাড়াতে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচি সম্প্রসারণের সুপারিশ করেন তিনি।

সংস্থার গবেষণা পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন বলেন, মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত নিম্ন আয়ের মানুষের জন্য ‘বিশেষ ইনক্রিমেন্ট’ চালু করার প্রয়োজন। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের ইনক্রিমেন্ট দরকার। সেটা ঈদকে সামনে রেখে হতে পারে।

ফাহমিদা খাতুন আরও বলেন, রাজস্ব কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় প্রত্যাশিত রাজস্ব আহরণ করা যাচ্ছে না। রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রাও অর্জিত হচ্ছে না। ফলে সরকারকে অনেক ব্যয়ের ক্ষেত্রে কাটছাট করতে হচ্ছে। তিনি রাজস্ব ব্যবস্থা সংস্কারের উপর গুরুত্বারোপ করে বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় খুব জরুরি। আগামী বাজেটে আশা করি আমরা সেটা দেখতে পাবো।

তিনি আরও বলেন, আগামী বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভর্তুকি ও সরকারের ব্যয় ব্যবস্থাপনা যেন যৌক্তিকভাবে করা হয়।

Reneta

ব্যাংকিং খাতে তারল্যের সংকট রয়েছে উল্লেখ করে ফাহমিদা খাতুন বলেন, তারল্য সরবরাহ বাড়াতে হবে। তিনি অভিযোগ করেন, বৈশ্বিক পর্যায়ে অনেক পণ্যের দাম কমলেও দেশের অভ্যন্তরে এর প্রভাব নেই। সরকারকে এ বিষয়ে আরও নজর দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: সেন্টার ফর পলিসি ডায়ালগ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT