কোরবানীর ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় খামারগুলোতে গরু মোটাতাজা কার্যক্রম শুরু হয়েছে। প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করছেন খামারিরা। গরুকে কাঁচাঘাস, গমের ভূষি, ডালের গুঁড়া, খৈল ও ভাত খাওয়ানো হচ্ছে। খামারিদের প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।







