চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় সমর্থন দিচ্ছে যেসব দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ন ১৩, মে ২০২৪
আন্তর্জাতিক
A A

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক বিচার আদালতে করা মামলায় দক্ষিণ আফ্রিকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে মিশরসহ আরও কয়েকটি দেশ।

সোমবার (১৩ মে) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মিশর ঘোষণা করেছে যে তারা গণহত্যা কনভেনশনের অধীনে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করবে।

মিশর ছাড়াও এই মামলায় সরাসরি দক্ষিণ আফ্রিকার সমর্থনে হস্তক্ষেপ করবে আরও তিনটি দেশ। এগুলো হলো- কলম্বিয়া, লিবিয়া এবং নিবারাগুয়া। এছাড়া তুরস্কও বলছে তারা দক্ষিণ আফ্রিকার সাথে যোগ গেওয়ার পরিকল্পনা করছে।

আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা বলে, যেন যত দ্রুত সম্ভব ‘প্রোভিশনাল মেজারস’ ব্যবহার করে আদালত ইসরায়েলকে থামায়। মূলত ক্ষয়-ক্ষতির আশঙ্কা থাকলে এই জরুরি আদেশ দিয়ে আগেভাগেই ধ্বংসলীলা থামিয়ে দেওয়া যায়। এক্ষেত্রে ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য জেনোসাইড কনভেনশনের লঙ্ঘনকারী ইসরায়েল যেন দায়মুক্তি না পায়, সেটিও দক্ষিণ আফ্রিকার চাওয়া।

তবে দক্ষিণ আফ্রিকার অভিযোগ প্রত্যাখান করেছে ইসরায়েল। নেতানিয়াহু বলছেন, গণহত্যার জন্য আমরা দায়ী নই, দায়ী হামাস। তারা যদি পারত আমাদের সবাইকে হত্যা করত। বরং, আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) যথাসম্ভব নৈতিকতার সঙ্গে কাজ করছে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েল-দক্ষিণ আফ্রিকাইসরায়েল-হামাসইসরায়েলের বিরুদ্ধে মামলাগাজা যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোববার থেকে জরুরি ভিত্তিতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

এপ্রিল ৪, ২০২৬

আমরা কবে শিক্ষিত হব?

এপ্রিল ৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

এপ্রিল ৪, ২০২৬

যুদ্ধ বন্ধে পাকিস্তানের উদ্যোগ ব্যর্থ

এপ্রিল ৪, ২০২৬

আর্টেমিস-২ মিশন থেকে পৃথিবীর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে নাসা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT