চট্টগ্রাম মহানগরীতে স্মরণকালের দীর্ঘ সময়ের জলাবদ্ধতার জন্য পাল্টাপাল্টি অভিযোগ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন। সিটি মেয়রের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ৭৬ শতাংশ কাজ শেষ হলেও, পানি নিষ্কাষনের স্লুইচগেট গুলোর মুখ প্রশস্ত করার পরিবর্তে আরো সংকোচন করা হয়েছে। আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নালা-নর্দমায় ময়লা আবর্জনা ফেলা বন্ধ করা, নালা নিয়মিত পরিষ্কার এবং পাহাড় কাটা বন্ধ করলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে নগরবাসী।







