চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা-রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আর্থিক ভারসাম্যে আঘাত করবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন: কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের বিরূপ প্রভাবের কারণে দেশের আর্থিক ভারসাম্য হ্রাস পেতে পারে।

তিনি বলেন, কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব অর্থনীতির দুর্বল প্রবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলায় ব্যাঘাত, বৈশ্বিক বাজারে জ্বালানি তেল, গ্যাস, খাদ্যপণ্য, ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল এবং আন্তর্জাতিক মালামাল পরিবহন খরচ বৃদ্ধি, রপ্তানি ও রেমিট্যান্স হ্রাস পাওয়ায় বিওপিতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে সংসদ নেতা এ কথা বলেন।

একই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তার সরকার গত ১৪ বছরে বাজেট ঘাটতি এবং ঋণ স্তর উভয়ই টেকসই ও সহনীয় পর্যায়ে রাখতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্যা সত্ত্বেও বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যে রাখা সম্ভব হয়েছে। ঋণ এবং জিডিপি অনুপাতও একটি স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২১-২২ অর্থবছরের শেষে ঋণ ও জিডিপির অনুপাত ছিল ৩৪ শতাংশ, যা বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঋণের মর্যাদা স্তরের চেয়ে অনেক নিচে। তিনি পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

ঢাকা থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের উৎপাদন সক্ষমতা বিবেচনায় দেশে বিদ্যুৎ সংকট নেই। তবে  চলমান বৈশ্বিক জ্বালানি তেল সংকটের কারণে বিদ্যুৎ ব্যবহারে সংযম বজায় রাখার মাধ্যমে এবং জ্বালানি তেল সংরক্ষণে পরিকল্পিত লোডশেডিংয়ের মাধ্যমে সঙ্কট থেকে পরিত্রাণের প্রচেষ্টা চলছে।

Reneta

শেখ হাসিনা উল্লেখ করেন, কিছু ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানি তেল সাশ্রয়ের জন্য সরকার ১০০০-২০০০ মেগাওয়াটের মধ্যে লোডশেডিং আরোপ করেছে। চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় সরকার লোডশেডিং সীমিত পরিসরে ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে এবং বিদ্যুৎ ব্যবহারে সংযম নিশ্চিত করা গেলে চলমান অস্থায়ী লোডশেডিং থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হবে।

নাটোর থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এম শহীদুল ইসলাম (বকুল)-এর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বর্তমানে দেশে মোট ৭.০১ মেট্রিক টন পরিশোধিত ও অপরিশোধিত তেল রয়েছে যা ৩০ থেকে ৩৫ দিনের চাহিদা মেটাতে পারে।

তিনি বলেন, এই সময়ের মধ্যে জ্বালানি তেল বহনকারী দুটি জাহাজ দেশে পৌঁছবে যার অর্থ জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত থাকবে। দেশের চাহিদা বিবেচনায় নিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আগামী ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) জ্বালানি তেল আমদানির সময়সূচি নিশ্চিত করা হয়েছে।

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জাতিসংঘের অধীনে ৮টি শান্তিরক্ষা মিশনে মোট ৬ হাজার ৮৩৬ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে, যার মধ্যে ৫২১ জন নারী।

তিনি বলেন, মিশনে দায়িত্ব পালনের সময় এ পর্যন্ত মোট ১৬১ জন শান্তিরক্ষী নিহত এবং ২৫৮ জন আহত হয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় সংসদপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিরাপদ ও মানবিক বাংলাদেশের প্রত্যয়ে জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের লোকসভায় দফায় দফায় ব্যাপক হট্টগোল, মোদির ভাষণ বাতিল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বয়সভিত্তিক সাফে টানা চতুর্থ শিরোপার দুয়ারে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নারী উইং প্রধানের নেতৃত্বে ‘অভিযোগ কমিটি’ গঠন করছে বিসিবি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT