চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভের ছবি ও কণ্ঠস্বর ‘নকল’-এ নিষেধাজ্ঞা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০২২
বিনোদন
A A

অনুমতি না নিয়ে আর অমিতাভ বচ্চনের ‘নকল’ করা যাবে না। আপাতত ভারতীয় মেগাস্টারের কণ্ঠস্বর, ছবি ব্যবহারের ক্ষেত্রে স্থগিতাদেশের কথা জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

শুক্রবার (২৫ নভেম্বর) দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভের আইনজীবী। সেখানে তাদের তরফে দাবি করা হয়, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তার অধিকার থাকবে। অন্য কারও থাকবে না।

এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো উত্তেজনা বিনোদন জগতে। কারণ বহু শিল্পী বা সোশ্যাল মিডিয়া তারকার জনপ্রিয়তার অন্যতম কারণ অমিতাভের ‘মিমিক’ করা বা নকল করা। তাদের এই অনুকরণের ক্ষেত্রে কি কবে নিষেধাজ্ঞা জারি হল?

অমিতাভের আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, সম্প্রতি ‘অমিতাভবচ্চন ডট কম’ নামে একটি ডোমেন বিক্রি হয়েছে। সেটি যিনি নিজের জন্য নথিভুক্ত করেছেন, তার সঙ্গে নাকি অমিতাভের কোন সম্পর্ক নেই। এ ক্ষেত্রে মেগাস্টারের নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আদালতে আভাস দিয়েছেন আইনজীবী। সেই প্রসঙ্গ তুলেই দাবি করা হয়, ‘বিগ বি’-র নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তার অধিকার থাকবে।

বিচারপতি নবীন চাওলার সামনে এই আবেদনের শুনানি হয়। হাইকোর্টে আইনজীবীর কথা গুরুত্ব দিয়ে শোনা হয়েছে এবং সেই মতো এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে স্থগিতাদেশও দেওয়া হয়েছে।

এখনও ভারতের প্রথম সারির বিনোদন ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন। ভারতের এক নম্বর বিনোদন ব্যক্তিত্ব বলা হলেও খুব বেশি মানুষ আপত্তি করবেন না। শুধু দেশেরই নন, সারা বিশ্বেও তিনি একই রকমভাবে জনপ্রিয়। আর সেই কারণেই তার নিজস্বতার উপর তার একার অধিকারের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা।

Reneta

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্দামান সাগরে ট্রলারডুবি: বাংলাদেশিসহ ২৫০ যাত্রী নিখোঁজ

এপ্রিল ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

এপ্রিল ১৫, ২০২৬

সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

এপ্রিল ১৫, ২০২৬

জিতেও বার্সার বিদায়, সেমিতে অ্যাটলেটিকোর সঙ্গী লিভারপুলকে হারানো পিএসজি

এপ্রিল ১৫, ২০২৬

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT