চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমারদের কোপা আমেরিকার ফাইনাল হবে মিয়ামিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রে গড়াবে কোপা আমেরিকা-২০২৪ আসর। আসরের দিনক্ষণ আগেই জানিয়েছিল কনমেবল। আসছে বছরের ২০ জুন শুরু হয়ে লাতিন আমেরিকার ফুটবলের বড় প্রতিযোগিতাটি, পর্দা নামবে ১৪ জুলাই। এবার জানানো হল উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যুর কথা।

২০ জুন আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে আসর গড়াবে। ম্যাচে কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মাঠে নামার আভাস দিয়েছে কনমেবল। প্রতিপক্ষ কে হবে তা নিয়ে কোনো আভাস আপাতত নেই। ১৪ জুলাই টুর্নামেন্টের ফাইনাল গড়াবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে।

টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয়বার ১৬টি দল অংশ নেবে। কনমেবলের ১০ দলের পাশাপাশি খেলবে কনক্যাকাফের ৬ দল। ৭ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মিয়ামিতে আসরের ‘ড্র’ হবে। পূর্ণাঙ্গ সূচি ও কোন কোন শহরে খেলা হবে তা জানা যাবে ড্রয়ের দিনে।

কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২১ আসরে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তে দলটি। পরে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা।

Jui  Banner Campaign
ট্যাগ: আটলান্টাআর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪ব্রাজিলমার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহার্ড রক স্টেডিয়াম
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT