দীর্ঘ প্রতীক্ষার পর ১৪ আগস্ট ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় দুটি বহুল আলোচিত ছবি, একটি রজনীকান্ত-আমির খান অভিনীত ‘কুলি’ এবং অন্যটি হৃতিক রোশন-জুনিয়র এনটিআর অভিনীত স্পাই থ্রিলার ‘ওয়ার ২’। মুক্তির একদিন পর সিনেপ্রেমীদের চোখ এখন এই দুই ছবির বক্স অফিসে!
তবে ভারতীয় বক্স অফিস বিশ্লেষণে দেখা যায়, প্রথম দিনের আয়ে স্পষ্ট বিজয়ী রজনীকান্তের ‘কুলি’!
ট্রেড অ্যানালিস্ট এবং স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, রজনীকান্ত অভিনীত গ্যাংস্টার ড্রামা ‘কুলি’ প্রথম দিনেই আয় করেছে ৬৫ কোটি রুপি (নেট আয়)। অন্যদিকে, অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ আয় করেছে ৫২.৫ কোটি রুপি (নেট আয়), যা ‘কুলি’-র থেকে প্রায় ১৩ কোটি রুপি কম!
যদিও রজনীকান্তের ছবিটি মাঝারি মানের রিভিউ পেয়েছে, তবুও বক্স অফিসে তার প্রভাব পড়েনি। চেন্নাইয়ে ছবির অকুপেন্সি ছিল ৯৭.৭৫%, আর বেঙ্গালুরুতে ৮৯.২৫%।
তবে আগামী দিনে এই দুটি ছবির আয় কেমন হয়, তা সময়ই বলবে। কারণ, কোনোটিই সমালোচকদের কাছ থেকে খুব ইতিবাচক প্রতিক্রিয়া পায়নি। তবে ভারতের স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটির সপ্তাহান্তে দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় জমাবে বলে আশা করা হচ্ছে। ওটিটি প্লে








