চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী আবারও গ্রেপ্তার

সাঈদ পান্থসাঈদ পান্থ
১০:৪৬ পূর্বাহ্ন ০২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শাহনাজ পারভীন রানী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শাহনাজ পারভীন রানী

পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যাওয়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানী আবারও গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এর আগে সোমবার দুপুরে পুলিশের উপস্থিতিতে কৌশলে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামের নিজ বাড়ি থেকে তিনি পালিয়ে যায়। শাহনাজ পারভীন রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক প্রত্যাখ্যানের মামলায় যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানীকে এক বছরের সাজা প্রদান করেন। একইসাথে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেয়া হয়। এ রায়ের পর থেকে তিনি (শাহনাজ পারভীন রানী) আত্মগোপনে ছিলেন।

সোমবার দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আসামি রানী তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বসতবাড়িতে অভিযান চালায়। এসময় রানীর পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে কৌশলে শাহনাজ পারভীন রানী পালিয়ে যায়।

এ ব্যাপারে বাকেরগঞ্জে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন রানী পলাতক ছিলেন। সোমবার দুপুরে আসামি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে গেলে তিনি (রানী) পালিয়ে যায়।

Reneta

ওসি আরও জানান, পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে সোমবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগ নেত্রীগ্রেপ্তারবরিশালশাহনাজ পারভীন রানী
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে মেয়েদের প্রথম বিপিএল শুরু জুলাইতে

মার্চ ১১, ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখন প্রায় শূন্যের কোটায়: আইনমন্ত্রী

মার্চ ১১, ২০২৬

ব্যাংক কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

মার্চ ১১, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম

মার্চ ১১, ২০২৬

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT