ব্যাংক খাতের দুর্বলতার জন্য দায় এড়াতে পারেনা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। গভর্নরের দায়িত্ব নিয়েই আত্মসমালোচনা করলেন ডক্টর আহসান এইচ মনসুর। তার মতে, মাথায় পচন ধরলে যেমন শরীরের অন্য অঙ্গ সংক্রমিত হয়, তেমনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যাংকসহ অন্যসব খাত নিয়ন্ত্রণের সরাসরি কুফল এটা। অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আহসান এইচ মনসুর।







