চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ হেফাজতে বিষপান, হাসপাতালে মৃত্যু

৩ সদস্য বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ পূর্বাহ্ন ১২, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A

ঢাকার ভাটারা থানার হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফী (২৭) নামের এক নারী বিষ পান করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানার তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। যারা বরখাস্ত হয়েছেন তারা হলেন—এসআই (নিরস্ত্র) জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন ও নাছিমা।

পুলিশ জানায়,ফিরোজা আশরাফী ও তার স্বামী ইসমাইল সুজনের মধ্যে পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে চলছিল। ফিরোজা বসবাস করতেন বসুন্ধরা আবাসিক এলাকায়, আর ইসমাইল থাকতেন মিরপুরের পল্লবীতে। গতকাল বৃহস্পতিবার ভোরে, ঘুমিয়ে থাকা স্বামীর গোপনাঙ্গ কেটে দেন ফিরোজা। এরপর নিজেই তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, হাসপাতালে স্বামীর আত্মীয়স্বজন ফিরোজাকে আটক করে ৯৯৯-এ ফোন দেন।

পরে ভাটারা থানা-পুলিশের একটি দল হাসপাতাল থেকে ফিরোজাকে থানায় নিয়ে আসে। যেহেতু ভাটারা এলাকায় ঘটনা ঘটেনি, তাই তাকে থানার হাজতে রাখা হয়নি। নারী ও শিশু ডেস্কের সামনে তাকে বসিয়ে রাখা হয় এবং দুই নারী কনস্টেবল তার পাহারায় ছিলেন। কিন্তু কিছু সময় পর ওষুধ খাওয়ার কথা বলে ফিরোজা নিজের সঙ্গে থাকা বিষ পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কুর্মিটোলা হাসপাতালে এবং পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, ফিরোজা ও ইসমাইল দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা চলছিল।

Reneta

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ‘আত্মহত্যার চেষ্টা’ আইনে একটি মামলা ভাটারা থানায় হয়েছে। নিহত আশরাফী অনলাইনের মাধ্যমে ওই বিষ কিনেছিলেন। সেই নম্বর ও বিষ কেনার কথোপকথনের প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ৩ সদস্য বরখাস্তঢাকা মেডিকেল কলেজ হাসপাতালপুলিশ হেফাজতে বিষপানহাসপাতালে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়?

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

পিলখানা হত্যা মামলায় আসামির তালিকায় শেখ হাসিনা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT