চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসনের জন্য গঠনমূলক সংস্কার প্রয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

রাজনীতিবিদদের আজ্ঞাবহ এবং ঔপনিবেশিক মনোভাবপুষ্ট প্রশাসন দেশের জনগণ চায় না। জনপ্রসাশনের স্বচ্ছতা দেশে সুশাসন, নীতি বাস্তবায়ন এবং সুষ্ঠু জনসেবা প্রদানের পূর্বশর্ত। জনপ্রসাশনকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনমুখী ও মেধাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এর কার্যকর সংস্কার সময়ের দাবি।

বুধবার (৪ ডিসেম্বর) ইউএনডিপি’র আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের জনপ্রশাসন: নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা ও সংস্কার সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

অ্যাম্বেসি অব সুইজারল্যান্ড ইন বাংলাদেশ এর সহায়তায়, ইউএনডিপি’র স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির (সিবিপি) গবেষণা সহায়তায় ডেইলি স্টারের সাথে যৌথভাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, যখন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া পদোন্নতি সম্ভব হয় না তখন প্রশাসন ও আমলাতন্ত্র বারবার প্রশ্নবিদ্ধ হয়। দুর্নীতি করেও পার পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকে সরকারি চাকরি এতো লোভনীয় হয়ে উঠেছে। কাজেই জনগণের প্রত্যাশা পূরণে এবং বাংলাদেশের অগ্রগতিতে প্রশাসনে আবশ্যিকভাবে কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়ার বাস্তবায়ন অতীব জরুরি।

তারা বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতার কারণে পদোন্নতি আটকে দেওয়ার মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। রাজনীতিবিদদের স্বার্থ রক্ষায় আমলাদের বাধ্য করার প্রবণতা থেকেও রাজনীতিবিদদের বিরত থাকতে হবে।

এছাড়া, আন্তঃক্যাডার বৈষম্য দূর করাও আবশ্যক। দুর্নীতি এবং জনগণের আস্থা পুনরায় ফিরিয়ে আনাসহ নানাবিধ চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে জনপ্রশাসনের গঠনমূলক সংস্কার জরুরি এবং সংস্কারের ক্ষেত্রে রাজনীতিবিদদের সম্পৃক্ততা ও স্বদিচ্ছাও প্রয়োজন।

Reneta

অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান ও ড. রিজওয়ান খায়ের; স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ইলিরা দেওয়ান; ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মার্গা পিটার্স; ব্রিটিশ হাইকমিশনের সিনিয়র গভর্ন্যান্স এডভাইজর নেইল গান্ধী; ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স অ্যাডভাইজার নাজিয়া হাশেমি; ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক ও অন্যান্য বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ।

সংলাপে আরও অংশগ্রহণ করেন সরকারি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট, জনপ্রশাসন বিশেষজ্ঞ ও নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও যুব প্রতিনিধি, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, বেসরকারি খাতের প্রতিনিধি এবং ইউএনডিপির কর্মকতাবৃন্দ।

আইনি সংস্কার ও নীতি কাঠামো, জনপ্রশাসন পরিচালন প্রক্রিয়ার আইনি ও নীতিগত কাঠামোর মূল্যায়ন ও হালনাগাদকরণ, মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া নিশ্চিত করার কৌশল প্রণয়ন, জনপ্রশাসন কার্যক্রমকে সুবিন্যস্ত ও জবাবদিহি করতে প্রযুক্তিগত উদ্ভাবন নিশ্চিত করা এবং স্বচ্ছতা বৃদ্ধিসহ প্রভৃতি আলোচনায় স্থান পায়।

আলোচনায় আরও উঠে আসে জনপ্রশাসনের পরিসর হ্রাস, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পৃথক করে মাঠ প্রশাসনের কর্মভার হ্রাস, নতুন প্রজন্মের কথা মাথায় রেখে জনপ্রশাসনের কর্মক্ষেত্রকে পরিবর্তন, জনপ্রশাসনকে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্যে প্রস্তুত করা সহ নানা বিষয়। আলোচনায় প্রশাসনের জবাবদিহিতা জোরদারকরণ এবং পেশাগত উন্নয়নের সুযোগ, মেধাবী ব্যক্তিদের কাছে সিভিল সার্ভিসের আবেদন বাড়ানোও অন্তর্ভুক্ত ছিল।

এছাড়াও নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা দূরীকরণ, নিয়োগের ভেরিফিকেশন পর্যায়ে রাজনৈতিক হয়রানি হ্রাস, পাবলিক সার্ভিস কমিশনকে রাজনীতিকরণ থেকে দূরে রাখা ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে না দেয়া, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী ও অন্যান্য কোটাধারীদের ক্ষেত্রে স্বতন্ত্র পরীক্ষাপদ্ধতি গ্রহণ, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সরকারি প্রতিষ্ঠানসমূহের বিকেন্দ্রীকরণ, জেন্ডার রেসপনসিভ এবং অন্তর্ভূক্তিমূলক প্রশাসন নিশ্চিতকরণ, জনপ্রশাসনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের জন্যে সুযোগ বৃদ্ধি, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা বা মতাদর্শের বাইরে গিয়ে কেবল যোগ্যতাকে মাপকাঠি হিসেবে গ্রহণ প্রভৃতির উপর বক্তারা গুরুত্বারোপ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউএনডিপিগঠনমূলক সংস্কার প্রয়োজনজনপ্রশাসনসংস্কার প্রয়োজন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আসিফ নজরুল ‘মিথ্যা’ বলেছেন, অভিযোগ সালাহউদ্দিন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT