চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ স্কুল শুটিংয়ের ঘটনায় শোক সভা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
২:৩০ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
A A

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরে গত মঙ্গলবারের ভয়াবহ স্কুল শুটিংয়ের ঘটনায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিহত শিশুদের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।

এ সময় তিনি বলেন, “পুরো কানাডা আজ এই ছোট্ট শহরের পাশে দাঁড়িয়েছে। আমরা আপনাদের এই ক্ষতি পূরণ করতে পারব না, কিন্তু আপনাদের একাকী হতে দেব না।”

অন্যদিকে কানাডার বিরোধী দলীয় নেতা পিয়েরে পলিভিয়ের তার বক্তব্যে রাজনৈতিক আক্রমণ এড়িয়ে গিয়ে বলেন, “আজ কোনো পক্ষ নেই, কোনো রাজনীতি নেই। আজ আমরা কেবল একদল শোকাতুর কানাডিয়ান, যারা আমাদের সন্তানদের হারিয়েছি।”

উল্লেখ্য মেয়র ড্যারিল ক্রাকোভকার আমন্ত্রণে সাড়া দিয়ে একই মঞ্চে দাঁড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁরা একসাথে শহরের শোক সভায় অংশ নেন। যৌথভাবে তাঁরা একটি পুষ্পস্তবক অর্পণ করেন এবং নিহত ৯ জনের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন

এ সময় আরো উপস্থিত ছিলেন এনডিপি নেতা ডন ডেভিস, গ্রিন পার্টির এলিজাবেথ মে এবং ব্লক কুইবেকোয়া নেতা ইভ-ফ্রাঁসোয়া ব্ল্যাঙ্কেট।

উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারি কানাডার টাম্বলর রাইজ শহরের টাম্বলর রিজ স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় মোট ১০ জন নিহত হয়েছে। যার মধ্যে সন্দেহভাজন হামলাকারীও ছিল। পুলিশ জানিয়েছে, স্কুলে গুলির ঘটনায় ৮ জন মারা যান এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়ি থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Reneta

দেশটিতে এ ঘটনায় পুরো কানাডার নাগরিকদের মধ্যে গত কয়েকদিন ধরে শোকের ছায়া নেমে এসেছে।।

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাপ্রধানমন্ত্রী মার্ক কার্নিব্রিটিশ কলম্বিয়াশোক সভা
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভয়াবহ স্কুল শুটিংয়ের ঘটনায় শোক সভা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই সংস্কারের পক্ষে স্পষ্ট জনরায়: আলী রীয়াজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস,  ছবি: সংগৃহীত।

গ্রহণযোগ্য নির্বাচন, তবে নারী প্রতিনিধিত্বে হতাশা: ইইউ পর্যবেক্ষণ মিশন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT