দুদিন ধরে শুরু হওয়া জ্বালানি নিয়ে শঙ্কা অব্যাহত রয়েছে। শুক্রবার রাতেও রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে অকটেন- পেট্রোল-ডিজেলের সংকটে বিপাকে পড়েন প্রাইভেট কার, মোটর সাইকেল, দূর পাল্লার ট্রাকগুলোর চালকরা। প্রয়োজনের চেয়ে অনেক কম জ্বালানি পাওয়ায় দূর পাল্লার ট্রাকগুলোর গন্তব্যে যাওয়া নিয়ে সংকট তৈরি হয়েছে। তবে কোন কোন পাম্পে স্বল্প পরিমানে অকটেন ডিজেল মিলছে।
