চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজনীতিতে নারীর অন্তর্ভূক্তির জন্য তিন দলের একত্রে কাজ করার প্রতিশ্রুতি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ১১, মার্চ ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক সংলাপে বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নারী নেতারা জানিয়েছেন, মতাদর্শ ভিন্ন হলেও নারীদের অগ্রযাত্রায় বাধা সবার প্রায় একইরকম। এজন্য রাজনৈতিক নেতৃত্বে নারীর অন্তর্ভূক্তিতে নিজ নিজ দলে তারা একযোগে কাজ করার প্রত্যয় তুলে ধরেছেন।

আজ সোমবার ১১ মার্চ ঢাকায় একটি হোটেলে আয়োজিত এ সংলাপে সারাদেশ থেকে আসা শতাধিক নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এ মতবিনিমিয় সভায় দলের মূল কমিটিতে ৩৩ শতাংশ নারীর অন্তর্ভূক্তি এবং নির্বাচনী প্রচারণায় নারীদের জন্য আলাদা করে রাষ্ট্রীয় তহবিল বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। এসময় সারাদেশ থেকে আসা নারী নেতৃবৃন্দ তাদের প্রতিবন্ধকতার ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার গল্প তুলে ধরেন।

ইউএসএআইডি’র অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় গঠিত মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ও স্থানীয় দলীয় কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন কমিটির মাধ্যমে নারীর অন্তর্ভূক্তি নিয়ে কাজ করছে। পাশাপাশি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ‘নারীর জয়ে, সবার জয়’ ক্যাম্পেইন পরিচালনা করছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে ২০,০০০ এরও বেশি নারী নেতাদের সমন্বয়ে একটি ক্রমবর্ধমান বহুদলীয় নেটওয়ার্ক আছে যা এখন পর্যন্ত ৬২১টি তৃণমূল কমিটিতে ৬,৮২৯ জন নারীকে অন্তর্ভুক্ত হতে সহায়তা করেছে।

Reneta

ধনী গরীব সকল পরিবারেই নারীর প্রতি বৈষম্য করা হয় উল্লেখ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম অনুষ্ঠানে বলেন, সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। তিনি বলেন, মূল দলের কমিটিতে নারীদের সংখ্যা এখনও অনেক কম।

আগের চেয়ে নারীদের অগ্রযাত্রা বেড়েছে উল্লেখ করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরীফা কাদের বলেন, নারীদের সম্বোধন ও অবমাননামূলক শব্দ ব্যবহার করে এখনও নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকাশ করা হয়। বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, নারীদের ইস্যুতে দলমত এক হয়ে কাজ করতে হবে, এক্ষেত্রে নিজ দলের মধ্যে অ্যাডভোকেসি আরও বাড়ানোর তাগিদ দেন তিনি।

স্বাগত বক্তব্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি লেসলি রিচার্ড জানান, নির্বাচনে নারী প্রার্থীদের প্রচার প্রচারণায় ব্যয়ে জনতহবিল গঠনের জন্য একটি বেসরকারি বিল উত্থাপন প্রক্রিয়ায় সহায়তা করছে ডিআই। সমাপনী বক্তব্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বলেন, ভিন্ন মতাদর্শ থাকলেও নেতৃত্বে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে পরিবর্তন সম্ভব। জাতীয় এ সংলাপটি পরিচালনা করেন সংস্থার সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালনারীনারী দিবসরাজনীতিতে নারীর অন্তর্ভূক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT