এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা, পুলিশ ও জনতা উপস্থিত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। এর আগে রাত পৌনে ১১টার দিকে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
সালেহ উদ্দিন সিফাত বলেন, কিছুক্ষণ এনসিপি অফিসের বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতনামা কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অফিসের নিচে তখন সদস্য সচিব আখতার হোসেন দাঁড়িয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বত্তদের খুঁজে বের করে গ্রেপ্তার করার দাবি জানান তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







