চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিমানবন্দরে বিদেশি যাত্রীর ব্যাগ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
গায়ানার এক যাত্রীর লাগেজে ৮.৬৬ কেজি কোকেন পাওয়া গেছে । ছবি: সংগৃহীত

গায়ানার এক যাত্রীর লাগেজে ৮.৬৬ কেজি কোকেন পাওয়া গেছে । ছবি: সংগৃহীত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের ৮ কেজি কোকেনসহ এক বিদেশি নাগরিককে আটক করার তথ্য জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শাহজালাল বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক সোনিয়া আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়।

আটককৃত যাত্রীর নাম ক্যারেন পেটুলা স্টাফল, যিনি আফ্রিকার দেশ গায়ানার নাগরিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিউআর ৬৩৮) শাহজালাল বিমানবন্দরে নামেন ওই যাত্রী।

আগেই তথ্য পাওয়ায় গোয়েন্দারা বিমানবন্দরে অবস্থান নেন। বিমান অবতরণের পরপরই ওই যাত্রীর আসনে গিয়ে তার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হন গোয়েন্দারা এবং তারপর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। তখন ওই ব্যাগে কোকেন পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, ওই যাত্রীর লাগেজে প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায়। সেগুলোর মাঝে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পাওয়া যায়।

Reneta

উদ্ধার হওয়া এই কোকেনের ওজন আট কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

Jui  Banner Campaign
ট্যাগ: ১৩০ কোটি টাকাকোকেন জব্দহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT