চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের প্রথম দিন থেকে আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সারা দেশের সিএনজি স্টেশন বন্ধ থাকবে। গ্যাসের নিম্নচাপজনিত সমস্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ অগ্রাধিকার দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সড়কপথে বাড়তি যাত্রীচাপ ও জ্বালানির চাহিদা বিবেচনায় এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এছাড়া ২৬ মার্চ থেকে আগের সময়সূচি পুনর্বহাল হবে। সে অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ৬ ঘণ্টা বন্ধগ্যাস সংকট মোকাবেলারমজানসিএনজি স্টেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আসিফ নজরুল ‘মিথ্যা’ বলেছেন, অভিযোগ সালাহউদ্দিন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT