চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু সম্মেলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ পূর্বাহ্ন ২৮, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, পরিবেশ, শিক্ষা
A A

স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা, উন্নয়ন ও উদ্যোগ প্রতিষ্ঠান ‘গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং’ এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু সম্মেলন।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের মূল ভেন্যুতে (১ম তলা) অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছিলেন ঢাকার স্বনামধন্য ১০টি স্কুলের জলবায়ু ক্লাবের শতাধিক জলবায়ু নেতা, যারা বছরব্যাপী নিজ নিজ স্কুলের শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও এ সংক্রান্ত সচেনতার মাধ্যমে সুখ্যাতি কুড়িয়েছেন।

আয়োজনের মূল আকর্ষণ হিসেবে ছিল ১০ টি স্কুলের জলবায়ু ক্লাবের বছরব্যাপী কার্যক্রমের উপস্থাপনা এবং আলোচনা, যেখানে ষষ্ঠ-৯ম শ্রেণির জলবায়ু নেতারা নিজ নিজ স্কুলভিত্তিক জলবায়ু সংকট মোকাবিলায় চিন্তা, পরিকল্পনা, কর্মসূচি, উদ্যোগ এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কথা বলেন। সেই সাথে বিগত বছরের কর্মসূচির ওপর তাদেরকে প্রদান করা হয় বিভিন্ন বিষয়ের ওপর জলবায়ু অ্যাওয়ার্ড।

জিসিএফআইএল এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মো. সাহিদুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হতে হওয়া সম্মেলনের শুরুতে জলবায়ু ক্লাবের চিন্তা, পরিকল্পনা, উদ্যোগ ও ভবিষ্যত সম্পর্কে মূল আলোচনা রাখেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শাকিল মালিক। এসময় তিনি স্কুলের শিক্ষার্থীদের জলবায়ু সচেতন করা ও তাদেরকে ভবিষ্যত জলবায়ু সচেতন নেতা হিসেবে গড়ে তোলা কেন জরুরি সেই বিষয়টি তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও জাতীয়ভাবে এই বিষয়ে উদ্যোগে সহযোগিতার জন্য অন্যান্যদের আহ্বান জানান।

অতিথি বক্তা হিসেবে অনলাইনে যুক্ত হয়ে জলবায়ু ক্লাবের নেতাদের উদ্বুদ্ধ করে বক্তব্য রাখেন ওকলাহোমা বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাশনাল সিভিয়ার স্টর্মস ল্যাবরেটরি সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট ড. নুসরাত ইউসুফ।

Reneta

এর পর পরই শুরু হয় আগত স্কুলভিত্তিক জলবায়ু ক্লাবগুলোর উপস্থাপনা। ক্লাবগুলো তাদের উপস্থাপনায় বিগত ১বছরের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যত পরিকল্পনার আলোকপত করেন। তাদের উপস্থাপনার পর বিগত বছরের কার্যক্রমের ভিত্তিতে ক্লাবগুলোর সফলতা পর্যালোচনা করে চ্যাম্পিয়ন ক্লাইমেট ক্লাব-২০২৪, রানার্স-আপ ক্লাইমেট ক্লাব-২০২৪, বেস্ট ক্লাইমেট লিডার-২০২৪ ও বেস্ট মডারেটর-২০২৪ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কুল ও জলবায়ু নেতারা হলেন-চ্যাম্পিয়ন ক্লাইমেট ক্লাব-২০২৪: ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ক্লাইমেট ক্লাব, রানার্স-আপ ক্লাইমেট ক্লাব-২০২৪: ভাষানটেক সরকারী মাধ্যমিক বিদ্যালয় ক্লাইমেট ক্লাব। বেস্ট ক্লাইমেট লিডার-২০২৪: মোঃ মোতাম্মিম বিন আরিফ (প্রাপ্য), প্রেসিডেন্ট, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ক্লাইমেট ক্লাব ও শিক্ষার্থী- ১০ম শ্রেণি, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, বারিধারা, ভবন-২, বেস্ট মডারেটর-২০২৪: পারুল আক্তার, সিনিয়র শিক্ষক, উপদেষ্টা ও সমন্বয়কারী ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্লাইমেট ক্লাব।

এসময় উপস্থিত শিক্ষার্থী ও ক্লাইমেট ক্লাবের সদস্যদেরকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত স্পিকার হিসেবে জরবায়ু সচেতনতায় তরুণদের উদ্বুদ্ধ করে বক্তব্য রাখেন এবং নিজেদের কর্মের অভিজ্ঞতা সম্পর্কে উপস্থাপন করেন, গোলাম মোহাম্মাদ ফারুক, প্রাক্তন মহাপরিচালক; ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড, বাংলাদেশ, এম. এইছ তানসেন, সাবেক কান্ট্রি রিপ্রেজেনটেটিভ; মালালা ফাউন্ডেশন, রায়হান ফিরদাউস, সিনিয়র রিপোর্টার; যমুনা টেলিভিশন, সাদিয়া জাহান রথি, বোর্ড ডাইরেক্টর; ইকো-নেটওয়ার্ক গ্লোবাল, আসিফ ইকবাল, ডেপুটি ডাইরেক্টর; বাংলাদেশ ব্যাংক, জিয়া উদ্দীন আহমেদ, সিইও; কম্পিটেন্স সেন্ট্রাল প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম পর্ব ছিল তরুণদের জলবায়ু সংকট মোকাবিলা নিয়ে জিসিএফএআইএল এর উদ্যোগ ‘একুশ শতকে তারুণ্য: জলবায়ু সংকট ও মোকাবিলা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন। এটি মূলত প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোগ ‘একুশ শতকে তারুণ্য- সিরিজের চতুর্থ বই, যেটি প্রতিবছর বইমেলায় প্রকাশিত হয়ে থাকে। সবশেষ পুরস্কার বিতরণী ও সমাপনী বক্তব্য ও মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জলবায়ু
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিবের জন্মদিন কাল, আসছে ‘রকস্টার’-এর ফার্স্টলুক

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে দেশে আসছে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

মার্চ ২৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাধীনতা দিসব উদযাপন।

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালন

মার্চ ২৭, ২০২৬

কানাডায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৭, ২০২৬

‘দম’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা!

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT