চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ন ০৭, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A

নেদারল্যান্ডসের হেগে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে একটি বিক্ষোভ থেকে আটক করেছে পুলিশ। আটকের পর থুনবার্গকে বাকিদের সাথে একটি বাসে করে নিয়ে যাওয়া হয়। 

বিবিসি জানিয়েছে, ২১ বছর বয়সী এই জলবায়ু কর্মী  জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি আরোপের বিরুদ্ধে করা মিছিলে শত শত বিক্ষোভকারীদের সাথে যোগ দিয়েছিলেন।

‘এক্সটিনশন রেবেলিয়ন এনভায়রনমেন্টাল গ্রুপ’ এর সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন গ্রেটা থুনবার্গ। জীবাশ্ম জ্বালানিতে দেয়া ভর্তুকির বিরুদ্ধে প্রতিবাদ করতে হেগের একটি রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের আটক করে।

দেশটির পুলিশ জানিয়েছে, শনিবারে চারশতাধিক মানুষকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জনকে উস্কানি দেয়ার জন্য আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে থুনবার্গও ছিলেন। তবে তাকে আটকের কিছুক্ষণ পরেই ছেড়ে দেয়া হয় বলেও জানায় পুলিশ।কিন্তু মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা আটক করে রাখা বিক্ষোভকারীদের সঙ্গে আবারও যোগ দেন তিনি। পরে সেখানেই তাকে দ্বিতীয়বার আটক করে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, মাত্র ১৫ বছর বয়সে স্কুল থেকে বেরিয়ে এসে জলবায়ু সুরক্ষার দাবিতে আন্দোলন শুরু করে শোরগোল ফেলে দেন গ্রেটা। পরবর্তী সময়ে বিশ্বজুড়ে গ্রেটা ও তার আন্দোলন জনপ্রিয়তা পায়। তবে আন্দোলন করতে আইনি ঝামেলাতেও পড়তে হয়েছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আটকগ্রেটা থুনবার্গজলবায়ু
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের সদস্য আটক

মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

মার্চ ১৩, ২০২৬
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

মার্চ ১৩, ২০২৬

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT