নির্বাচনী আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিলো ফরিদপুরের ভাঙ্গা। উপজেলার বিভিন্ন দপ্তর, স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় ও থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বিক্ষোভকারীরা। এ ঘটনায় সাংবাদিক, পুলিশ ও স্থানীয়দের বেশ কয়েকজন আহত হয়েছেন। মহাসড়ক ও রেলপথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ২১ জেলার মানুষ।







