চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ন ০৬, জুন ২০২৩
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েকঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এখন যানচলাচল স্বাভাবিক হলেও মহাসড়কে দেখা দিয়েছে মারাত্মক যানজট।

মঙ্গলবার (৬ জুন) মহাসড়কের উপর কর্মসূচি ঘোষণা দেয়া নিয়ে সকাল ১০টা থেকে এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রামের বর্তমান এমপি সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব গ্রুপ এবং তার বিদ্রোহী গ্রুপের মধ্যে এই ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল আড়াই ঘন্টারও বেশি সময় বন্ধ ছিলো। ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালীন সময়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধরা। আহত হয়েছে অন্তত ৫ জন।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, স্থানীয় সংসদ সদস্য এবং তার প্রতিপক্ষের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এই ঘটনায় কত জন আহত হয়েছে কিংবা কী পরিমাণ গাড়ি ভাঙচুর করা হয়েছে, সে বিষয়টি জেনে বলতে হবে। মহাসড়কে যান চলাচল আবারও শুরু হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা যায়, বিদ্রোহীদের শো-ডাউনে যেন আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা আসতে না পারেন, সেজন্য মহাসড়কের মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছিল। এতে প্রাইভেট, মাইক্রো, বাস, ট্রাক, পিকআপ ও অ্যাম্বুল্যান্সে তল্লাশি করা হয়। যার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

 

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগকুমিল্লাদুই গ্রুপের সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT