চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

মনজুরুল আলম: কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এসময় বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল (২৭) নামে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার বিকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুলের ভিতরে একটি সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে অবস্থান নেওয়া শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা সভায় উপস্থিত হয়। সভার এক পর্যায়ে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামরি শুরু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুটি পক্ষ কারা বিষয়টির তদন্ত চলছে। সংঘর্ষে ৪/৫ জন আহত হয়। এ ঘটনায় দু’পক্ষের কেউই থানায় অভিযোগ দেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কমিটি নিয়ে সংঘর্ষব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে ইরানের ৬ দফা ঘোষণা

মার্চ ২৩, ২০২৬

মার্চে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

মার্চ ২৩, ২০২৬

ট্রাম্পের হুমকির জবাবে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

মার্চ ২৩, ২০২৬

যেকোনো সময় বন্ধ হওয়ার শঙ্কায় সারাদেশের পেট্রোল পাম্প

মার্চ ২৩, ২০২৬

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT