চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২৪
কর্পোরেট নিউজ
A A

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি করলো সিটি ব্যাংক পিএলসি। চুক্তির আওতায় এখন সিটি ব্যাংক থেকে বেতন-ভাতা, অর্থ প্রদান, অর্থ সংগ্রহ, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ পারসোনাল, হোম ও কার লোন সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন ওয়ালটন পরিবারের সদস্যগণ।

এই বিষয়ে রোববার (২৪ নভেম্বর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হাই-টেকের করপোরেট অফিসে সিটি ব্যাংকের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ (আইসিএবি), এসিএ (আইসিএইডব্লিউ) এবং সিটি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম, সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মাসরুর আরেফিন, ওয়ালটনের এএমডি মো. নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, সিটি ব্যাংকের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা রয়েছে। আজকের এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সহযোগিতা ও সুসম্পর্কের মাত্রা আরও প্রসারিত হলো।

ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আমরা সর্বদা ওয়ালটন পরিবারের সদস্যদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানে সচেষ্ট থাকি। এরই ধারাবাহিকতায় আজ সিটি ব্যাংকের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হলো। এর ফলে ওয়ালটনে কর্মরত সদস্যগণ সিটি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা আরো দ্রুত ও সহজে পাবেন। এই চুক্তির ফলে সিটি ব্যাংকও লাভবান হবে।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতে ওয়ালটন সেরা প্রতিষ্ঠান। তারা দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। সিটি ব্যাংকও দেশের সেরা ব্যাংক। আজ দেশের দুই সেরা প্রতিষ্ঠান একত্রিত হয়েছে। এর মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে। আশা করি, ওয়ালটন ভবিষ্যতে বিভিন্ন ধরনের হাই-টেক পণ্য উৎপাদনে আরও এগিয়ে যাবে। ওয়ালটনের এই অগ্রযাত্রায় সব ধরনের ব্যাংকিং সহযোগিতা প্রদান করবে সিটি ব্যাংক।

Reneta

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, ২০১৮ সাল থেকে ওয়ালটনের সঙ্গে কাজ করছে সিটি ব্যাংক। এতোদিন ওয়ালটন পণ্য ক্রয়ে সিটি ব্যাংক কার্ড হোল্ডারদের জিরো ইন্টারেস্টে কিস্তি সুবিধা প্রদান করা হয়েছে। আজ থেকে ওয়ালটনের কর্মরত সদস্যগণকে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং সুবিধাও প্রদান করা হবে। ওয়ালটনের মতো সেরা প্রতিষ্ঠান সিটি ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।

তিনি আরও জানান, ওয়ালটনের প্রতিটি একাউন্টের বিপরীতে একটি করে গাছ রোপণ করা হবে যা সিটি ব্যাংকের গ্রিন ব্যাংকিং এর একটি উদ্যোগ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ওয়ালটন হাই-টেকের এএমডি ও সিএফও মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ)। এরপর অতিথিবৃন্দ ওয়ালটন করপোরেট অফিসে সিটি ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: এমপ্লয়ি গ্রিন ব্যাংকিংওয়ালটন হাই-টেকসিটি ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT