চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেক্ষাগৃহে আসছে দীঘির সিনেমা ‘৩৬–২৪–৩৬’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ন ১৬, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণ হলেও প্রেক্ষাগৃহের দর্শকদের চাঙা করতে চরকি অরিজিনাল ফিল্ম ‘৩৬–২৪–৩৬’ জমা পড়লো চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। সব ঠিক থাকলে খুব শিগগির সিনেমা হলের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন!

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানায়, ১৫ অক্টোবর বিকেলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়া হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘৩৬–২৪–৩৬’। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় এবং রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি। এছাড়াও রয়েছেন সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার।

সম্পর্ক এবং অনুভূতির নানা দিক উঠে আসবে এ সিনেমায়। ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের পঞ্চম সিনেমা এটি। দর্শকদের প্রাণবন্ত করে তুলতেই রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমাটি মুক্তির পরিকল্পনা বলে জানান চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

রনি বলেন,‘রাজনৈতিক পালা বদলের পর যখন কনটেন্ট মুক্তির কথা কেউ ভাবছিলেননা, তখন ওয়েব ফিল্ম মুক্তির সাহসটা দেখায় চরকি। এবারের পরিকল্পনা আরেকটু বড়।’ পরিকল্পনার কথা জানিয়ে রেদওয়ান রনি বলেন,‘দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহ স্থবির হয়ে আছে। নতুন সিনেমা থাকলেও তা মুক্তি দিতে অনেকেই করছেন নানান হিসাব–নিকাশ। চরকিরও অনেক কিছু ভাবতে হয়, কিন্তু সেগুলো এবার এত না ভেবে আমরা চেয়েছি এগিয়ে যেতে। আমাদের বিশ্বাস, চরকির এ পদক্ষেপ অনেক প্রযোজককে সিনেমা মুক্তি দিতে উৎসাহী করবে এবং দর্শকরাও প্রেক্ষাগৃহে ফিরবে।’

‘৩৬–২৪–৩৬’ ওয়েব ফিল্ম হিসেবে গত জুলাইতে মুক্তির কথা ছিল চরকিতে। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন আর কনটেন্টটি মুক্তি দেয়া সম্ভব হয়নি বলে জানায় চরকি। এখন এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। এ ব্যাপারে রেদওয়ান রনি বলেন, ‘৩৬–২৪–৩৬ সিনেমা হিসেবেই নির্মাণ করা হয়েছে। প্ল্যাটফর্মের কারণে আমরা এটাকে ওয়েব ফিল্ম বলছিলাম। প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যে নির্মাণশৈলী, আয়োজন ও গল্প বলার ঢংয়ের প্রয়োজন হয় তার কোনো কমতি নেই এতে। সেটি দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।’

চরকি অরিজিনাল ফিল্ম ‘৩৬–২৪–৩৬’ এর পরিচালক রেজাউর রহমান বেশ উচ্ছ্বসিত। প্রথমবারের মতো তার পরিচালিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায়। এর আগে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’ নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি।

Reneta

রেজা বলেন, ‘৩৬–২৪–৩৬’ সিনেমাটি খুবই কালারফুল ও বড় আয়োজনে নির্মাণ করতে চেয়েছি। মজা রাখার চেষ্টা করেছি সংলাপ ও ঘটনায়। এর মধ্যে থেকে দর্শকরা কিছু বার্তাও পাবেন বলে আশা করি। এর আগে ‘ইন্টার্নশিপ’ দেখে দর্শকরা যেমন মজা পেয়েছেন, আমার বিশ্বাস ‘৩৬–২৪–৩৬’ সিনেমাটি দেখেও তেমন মজা পাবেন, তবে ভিন্ন প্রেক্ষাপটে।

সিনেমাটির প্রযোজক রেদওয়ান রনি জানান, ’৩৬–২৪–৩৬’ সার্টিফিকেশন বোর্ডে জমা হয়েছে। গ্রেড সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করা হবে মুক্তির তারিখ।

এ সিনেমায় সায়রা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার। তিনি একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। নতুন বরের ভূমিকায় দেখা যাবে সৈয়দ শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। আর প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। এই তিনের মধ্যেকার ঘটনা নিয়েই গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

সিনেমায় আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। এর আগে মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি,মনোগামী, কাছের মানুষ দূরে থুইয়া এবং ফরগেট মি নট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবু হুরায়রা তানভীরওয়েব ফিল্মকারিনা কায়সারগোলাম কিবরিয়া তানভীরচরকিদীঘিপ্রার্থনা ফারদিন দীঘিমানস বন্দ্যোপাধ্যায়মিলি বাশাররোজী সিদ্দিকীলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশামীমা নাজনীনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত: নেতানিয়াহু

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র লাভবান হবে: ট্রাম্প

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ১২ হাজার

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ: রাশিয়ার তেল কেনায় সাময়িক ছাড় দিল যুক্তরাষ্ট্র

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT