বিনোদন

অস্কারে উপস্থাপনার প্রস্তাব ফেরালেন ক্রিস রক

ক্রিস রক উপস্থাপনার প্রস্তাব ফিরিয়ে দেন, অস্কার ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২৩ অনুষ্ঠানে ক্রিস রক ও অন্য একজনের মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের ‘চড়কাণ্ড’র পর আগামী বছর অস্কারে উপস্থাপনার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন ক্রিস রক। রবিবার এক স্ট্যান্ডআপ কমেডি শো-তে কমেডিয়ান ক্রিস রক নিজেই জানিয়েছেন এই কথা।

রবিবারর অ্যারিজোনার ফোনিক্সের অ্যারিজোনা ফাইন্যান্সিয়াল থিয়েটারে ক্রিস রকের স্ট্যান্ডআপ কমেডি শো ছিল। সেখানেই তিনি অস্কারে উপস্থাপনার প্রস্তাব ফিরিয়ে দেয়ার কথা জানান।

উইল স্মিথ সম্পর্কে ক্রিস রক শো-তে বলেন, ‘তিনি আমার চেয়ে বড়। তার সঙ্গে আমার বিরোধ মানায় না।’

মেজাজ হারিয়ে ৯৪তম অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় কষিয়ে ছিলেন অভিনেতা উইল স্মিথ। অনুষ্ঠান চলাকালীন উইল স্মিথের স্ত্রী, জাডা পিঙ্কেটের অসুস্থতা নিয়ে কৌতুক করেন ক্রিস রক। তাতে মেজাজ হারিয়ে ফেলেন উইল স্মিথ। ধীর পায়ে মঞ্চে উঠে ক্রিসের গালে চড় কষিয়ে দেন উইল। ওই দিনই ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন উইল। সেদিনই পুরস্কার হাতে নিয়ে নিজের কৃতকর্মের ক্রিস রকের কাছে ক্ষমা প্রার্থনা করেন উইল।

অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় মারার পরে সামাজিক মাধ্যমেও দুই বার ক্ষমা চেয়েছেন উইল স্মিথ। তবে সাড়া পাননি ক্রিস রকের কাছ থেকে। ক্রিস যেন ভুলতেই পারছেন না সেই ঘটনা। বিতর্কিত সেই ঘটনার কারণে উইল স্মিথ আগামী ১০ বছর অস্কারে কিংবা অ্যাকাডেমির অন্য কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

বিষয়:অস্কারউইল স্মিথক্রিস রকলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…