চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুর্বল হৃদয়ের মানুষদের সতর্ক’ করা সিরিজটির ট্রেলার আসছে!

বুধবার দুপুর ৩টায় আসছে ‘চক্র ২’ এর ট্রেলার, জানিয়েছে আইস্ক্রিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৬
বিনোদন
A A

ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রে থাকা ওয়েব সিরিজ ‘চক্র ২’-এর ট্রেলার প্রকাশের ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। মঙ্গলবার (১৭ মার্চ) এক ঘোষণায় তারা জানায়, “অন্ধকারে লুকানো সত্য, খুনের ছায়া, শয়তানের পূজা আর রহস্যের জট—চক্র ২! আগামীকাল থেকে শুরু হবে এই রহস্য উন্মোচনের যাত্রা… আসছে ‘চক্র’ সিজন ২-এর ট্রেলার।”

ভিকি জাহেদ নির্মিত ৮ পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলারটি ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে কয়েকদিন আগে প্রকাশিত এর ভয়াবহ পোস্টার সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেয়।

পোস্টারে দেখা যায়, মাথাবিহীন একটি রক্তাক্ত দেহ—এক হাতে চাপাতি, অন্য হাতে কাটা হাত! এই চমকপ্রদ ও ভীতিকর লুকে হাজির হন অভিনেতা তৌসিফ মাহবুব। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার এমন অন্ধকার ও সহিংস চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

পোস্টার প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সাহসী ভিজ্যুয়াল উপস্থাপনা হিসেবে দেখেছেন, আবার অনেকে ধারণা করেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে তৌসিফ তখন নিজেই জানান, পোস্টারে এআই-এর কোনো ব্যবহার নেই; কেবলমাত্র কিছু অংশে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, বাকি সবই বাস্তব শুট।

সেই সময় তৌসিফ সতর্ক করে বলেছিলেন, দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য এটি নয়। শুটিং অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, ভয়াবহ কিছু দৃশ্য ধারণের সময় ইউনিটের কেউ কেউ সেট ছেড়ে চলে গিয়েছিলেন, এমনকি অসুস্থও হয়ে পড়েছিলেন।

‘চক্র ২’-এর গল্পের অনুপ্রেরণা এসেছে প্রায় ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনা থেকে। প্রথম সিজনে যে রহস্য তৈরি হয়েছিল, নতুন সিজনটি ঠিক সেখান থেকেই আরও জটিল ও অন্ধকার এক যাত্রা শুরু করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Reneta

এই সিরিজে তৌসিফ মাহবুবের পাশাপাশি অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। নির্মাতাদের ভাষ্য, এবার দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও ডার্ক, আরও হিংস্র এবং মনস্তাত্ত্বিকভাবে চ্যালেঞ্জিং এক অভিজ্ঞতা।

সব মিলিয়ে, ট্রেলার প্রকাশের আগেই ‘চক্র ২’ ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। এখন দেখার বিষয়, ট্রেলার দর্শকদের সেই প্রত্যাশাকে কতটা উসকে দিতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইস্ক্রিনআজমেরী হকচক্রট্রেলারতৌসিফবাঁধনলিড বিনোদনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কিছু রুট স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

মার্চ ১৭, ২০২৬

দৈর্ঘ্যে এগিয়ে ‘প্রেশার কুকার’, তারপর কোনগুলো?

মার্চ ১৭, ২০২৬

‘দুর্বল হৃদয়ের মানুষদের সতর্ক’ করা সিরিজটির ট্রেলার আসছে!

মার্চ ১৭, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচের আগে ‘মহাবিপদে’ বায়ার্ন

মার্চ ১৭, ২০২৬

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT