চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং করতে গিয়েও রহস্যের মুখোমুখি টিম ‘চক্র’!

১০ অক্টোবর থেকে আইস্ক্রিনে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ ‘চক্র’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ জন সদস্য আত্মহত্যা করেন। দেশব্যাপী তোলপাড় ফেলে দেয় ঘটনাটি। সেই ঘটনার অনুপ্রেরণায় চিত্রনাট্য লিখেছিলেন নির্মাতা ভিকি জাহেদ। আড়াই বছর আগে সেটির শুটিংও শুরু করেন। কিন্তু নানা ঘটনায় ‘চক্র’ নামের সেই কাজটি শেষ করতে পারছিলেন না। আর শুটিংয়ে নেমেও মুখোমুখি হতে হয়েছে নানা রহস্যের!

সেই ‘চক্র’ অবশেষে সিরিজ হয়ে আসছে আগামী ১০ অক্টোবর। দেখা যাবে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে। মুক্তির আগে ‘চক্র’ নির্মাণ নিয়ে নানা রহস্যের গল্প শোনাতেই শনিবার (৫ অক্টোবর) দুপুরে নির্মাতা, অভিনয়শিল্পীরা হাজির ছিলেন চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়।

‘চক্র’ নিয়ে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ‘চক্র’ সিরিজটির স্পন্সর ইস্পাহানি টি লিমিটেড-এর মহাব্যবস্থাপক ওমর হান্নান, ‘চক্র’ নির্মাতা ভিকি জাহেদ এবং সিরিজের প্রধান দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও ফারিণ।

সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, আমাদের বাংলাদেশে ওটিটির সম্ভাবনা ব্যাপক। এটা আমার নিজের কাছেই মনে হয়। তবে এখানে যে পরিমাণ বিনিয়োগের দরকার, কার্যত সেটা হচ্ছে না। তারপরেও অনেক ভালো ভালো সিরিজ, ফিল্ম তৈরী হচ্ছে। এ বিষয়ে সন্দেহ নাই। ওটিটির কারণে তরুণদের মধ্যে বহু মেধাবী নির্মাতা আমরা পেয়েছি, আর্টিস্ট পেয়েছি। তাদেরকে যে পরিমাণ ফিড দেয়া দরকার, সেটা অনেক কারণেই হচ্ছে না।

‘চক্র’ ওয়েব সিরিজ নিয়ে তিনি বলেন, ওটিটি সন্দেহাতীতভাবে তরুণদের কাছে জনপ্রিয়। কিন্তু আমি বিশ্বাস করি আইস্ক্রিনের জন্য নির্মিত ‘চক্র’ সিরিজটি সব বয়সী মানুষের কাছে অত্যন্ত দর্শকপ্রিয়তা আদায় করে নিবে।

‘চক্র’ নিয়ে নির্মাতা ভিকি জাহেদ বলেন, এটি সত্যি ঘটনা অবলম্বনে, সবাই জানেন। ময়মনসিংহের যে ঘটনাটি নিয়ে এই সিরিজ, এই ঘটনাটি সম্পর্কে আমি ২০০৭/২০০৮ সালেই শুনেছিলাম। যখন একই পরিবারের ৯ জনের আত্মহত্যার ঘটনা শুনি, তখনই ব্যাপারটা আমাকে স্ট্রাইক করেছিলো। তখন থেকেই মাথায় থেকে যায়। পরে যখন থেকে নির্মাণকে পেশা হিসেবে নিই, তখন থেকেই ইচ্ছে ছিলো ঘটনাটি নিয়ে কাজ করার। তো সে জায়গা থেকেই ‘চক্র’র জন্ম। তবে এটি হুবুহু সে ঘটনার চিত্রায়ন নয়। ওই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা নিজেদের মতো কাল্পনিক একটা গল্প ‘চক্র’-তে বলেছি।

Reneta

রহস্যজনক ঘটনা নিয়ে চক্র। তাই শুটিংয়ে নেমেও যেন পুরো টিমকে পড়তে হয়েছে নানা রহস্যময় ও ব্যাখ্যাতীত কাণ্ডে! ভিকি জাহেদ বলছিলেন, ‘চক্র’র শুটিং শুরু হয়েছিল প্রায় আড়াই বছর আগে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপরেই শুরু হয় পদে পদে বাধা। বাধাগুলোও কেমন যেন রহস্যময়, ব্যাখ্যাতীত! কিছুদিন পরপরই শুটিং স্থগিত হয়ে যায়। নানা কারণে একটানা শুটিং করা সম্ভব হয় না। পাশাপাশি ছিল প্রিয়জনের মৃত্যু! দীর্ঘ পথপরিক্রমায় প্রোডাকশনের সঙ্গে জড়িত বেশ কিছু মানুষ পৃথিবী ছেড়ে চিরতরে চলে যান।

একই সুরে বলছিলেন অভিনেত্রী ফারিণও। তিনি বলেন, এই শুটিংয়ের সময় যতো বাধাবিপত্তির মুখোমুখি হয়েছি, জীবনে আর কখনো এমনটি হয়নি। এটিও একটি রহস্যময় এবং ব্যাখ্যাতীত বিষয় বলে মনে করেন তিনি।

ইস্পাহানি টি লিমিটেড-এর মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, ‘চক্র’ আমরা দেখিনি, ১০ অক্টোবর আইস্ক্রিনে দেখবো। কিন্তু এই চক্রে ইস্পাহানি মির্জাপুর কেমনে পড়লো সেটা বলি। মূল কারিগর হচ্ছেন ইবনে হাসান খান। গত ছয় মাস ধরে উনি বলছেন, ভিকি জাহেদ একটা দারুণ সিরিজ নির্মাণ করেছেন, এটার সাথে থাকেন। নানাভাবে কনভিন্স করেছেন। তার ‘পুনর্জন্ম-২’ এর স্পন্সর করেছিলাম, কিন্তু সেভাবে আমরা এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের সাথে নেই। কিন্তু ইবনে হাসান খানের জন্য আমরা আবার চক্রে পড়লাম!

‘চক্র’ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তৌসিফ ও ফারিণ। তারা ‘চক্র’র চরিত্র হয়ে উঠতে যে অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে গিয়েছেন সে অভিজ্ঞতার গল্প সাংবাদিক ও দর্শকদের ভাগ করে নেন।

চক্রতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু প্রমুখ। পুরান ঢাকা ও কেরানীগঞ্জে ১৫ দিনের বেশি সময় ধরে শুটিং করেছেন ভিকি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইস্ক্রিনওটিটিচক্রতৌসিফফারিণভিকি জাহেদলিড বিনোদনশাইখ সিরাজসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দৈর্ঘ্যে এগিয়ে ‘প্রেশার কুকার’, তারপর কোনগুলো?

মার্চ ১৭, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচের আগে ‘মহাবিপদে’ বায়ার্ন

মার্চ ১৭, ২০২৬

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

মার্চ ১৭, ২০২৬

ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে লাখো মানুষ

মার্চ ১৭, ২০২৬

‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনের পার্থক্য পাওয়া কঠিন’- ক্ষোভ আফগান ক্রিকেটারদের

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT