বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর আধুনিক মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে একমাত্র বিএনপির কাছেই রয়েছে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের সক্ষমতা। চট্টগ্রামের পলোগ্রাউন্ডে নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, ৫ই আগষ্টের পর মানুষ পরিবর্তন চায়, প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতির লাগাম টেনে ধরার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান।







