চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের মালিকানা বদলে নাইমের এক কোটি ১০ লাখ টাকার কী হবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের নিলামে রীতিমতো আলোড়ন তুলেছিল চট্টগ্রাম রয়্যালস। দল গঠনে একের পর এক চমক দিয়ে নিলামের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি হয়ে উঠেছিল তারা। সেই ধারাবাহিকতায় সর্বোচ্চ এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাইম শেখকে দলে টেনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার দলটির মালিকানা বদলে আলোচনায় নাইমের অর্থ ঠিক মতো পাবে কি না।

শুক্রবার গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আর্থিক ও ব্যবস্থাপনা সংকটের কারণে টুর্নামেন্ট গড়ানোর আগে দিন চট্টগ্রামের দলের মালিকানা ছেড়ে চট্টগ্রাম রয়্যালস ফ্র‌্যাঞ্চাইজি। এমন পরিস্থিতিতে ফ্র‌্যাঞ্চাইজিটির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্বাভাবিকভাবে তাই প্রশ্ন উঠেছে, নিলামে কেনা ক্রিকেটারদের, বিশেষ করে নাইমের মতো বড় অঙ্কের চুক্তির কী হবে?

এ ব্যাপারে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘সকালে খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম আমরা। ওদের বলেছি যাদের সঙ্গে চুক্তির কাগজ আছে, তারা টাকা পাবেন। যাদের কাগজ নেই, তাদের সঙ্গে আমরা নতুন করে চুক্তি করব।’

এদিকে নিজেদের অধীনে যাওয়ার পরপরই চট্টগ্রাম রয়্যালসকে নতুন করে গুছিয়ে নেওয়ার কাজে নেমেছে বিসিবি। দল পরিচালনায় দ্রুত স্থিতিশীলতা ফেরাতে প্রশাসনিক ও কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বোর্ড।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম রয়্যালসনাইমবিপিএল-২০২৬বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT