চট্টগ্রামবাসীকে যানজটের ভোগান্তি থেকে রেহাই দিতে পরিবেশবান্ধব মনোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শহরের কালুরঘাট থেকে বিমানবন্দর, সিটি গেট থেকে কর্ণফুলী ব্রীজ এবং অক্সিজেন মোড় থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে প্রস্তাবিত এই মনোরেল প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৫৪ কিলোমিটার, ব্যয় হবে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। চট্টগ্রাম সিটি মেয়র বলেছেন, মনোরেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে।







