চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের ‘নিষিদ্ধ শহর’

পান্না আক্তারপান্না আক্তার
১০:৩৯ অপরাহ্ন ১৮, আগস্ট ২০২৫
ডিজিটাল শর্ট, ভিডিও নিউজ, মাল্টিমিডিয়া
A A

চীনের রাজধানী বেইজিং এর হৃদয়ে দাঁড়িয়ে আছে রহস্যময় এক নিষিদ্ধ শহর বা ফরবিডেন সিটি।  প্রায় ৬০০ বছরেরও বেশি সময় ধরে এটি ছিল সম্রাটদের রাজকীয় প্রাসাদ, যেখানে প্রবেশ ছিল সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।

১৪০৬ সালে মিং রাজবংশের সম্রাট ইয়ংলে এর নির্দেশে এই মহাপ্রাসাদের নির্মাণ শুরু হয়। ১৪২০ সালে সম্পূর্ণ হয় এর কাজ।চারপাশে ১০ মিটার উঁচু প্রাচীর আর ৫২ মিটার চওড়া খাল দিয়ে ঘেরা এই শহর একসময় ছিল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত রাজপ্রাসাদ।

প্রায় ৭২০,০০০ বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সে রয়েছে ৯,০০০-এরও বেশি কক্ষ। প্রতিটি স্থাপত্যই চীনা ফেং শুই দর্শনের প্রতিফলন লাল রঙ শক্তির প্রতীক, আর সোনালী রঙ রাজকীয় ক্ষমতার প্রতীক।এখানে বসেই চীনের ২৪ জন সম্রাট শাসন করেছেন মিং ও ছিং রাজবংশের সময়। সম্রাট ছিলেন আকাশের পুত্র, আর এই প্রাসাদকে ধরা হতো পৃথিবীর কেন্দ্র।

এই শহরটিকে নিষিদ্ধ শহর বলার কারণ হলো, মুলত এখানে সেই সময়ের সম্রাট স্বয়ং বসবাস করতেন। ফলে অন্যান্য জায়গার চেয়ে এখানে তাঁর নিয়ন্ত্রণ ছিল সরাসরি। এখানে তাঁর কথাই ছিল আইন। সাধারণ প্রজা বা রাজপরিবারের অন্যান্য সদস্যের জন্যও শহরটিতে প্রবেশের অধিকার ও চলাচল ছিল সীমিত। শুধু সম্রাটই যেকোনো সময়, যেকোনো স্থানে যেতে পারতেন। এ কারণে এটিকে ‘নিষিদ্ধ শহর’ বলা হয়।

১৯১২ সালে শেষ সম্রাট পু ই সিংহাসন ত্যাগ করার পর প্রাসাদ হারায় তার রাজনৈতিক মর্যাদা। আজ এটি পরিচিত প্যালেস মিউজিয়াম নামে যেখানে সংরক্ষিত আছে লক্ষাধিক শিল্পকর্ম, প্রত্নবস্তু আর চীনের রাজকীয় ইতিহাস।

১৯৮৭ সালে ইউনেসকো এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। কমপ্লেক্সের মধ্যে রয়েছে প্রায় ১ হাজার ভবন, যা মূলত কাঠের বিম, জটিল খোদাই ও হলুদ-চকচকে টাইলস দিয়ে নির্মিত। ভবনগুলোর নকশা শুধু দর্শনীয়ই নয়, এটি প্রাচীন চীনা নীতি ও ফেং শুইয়ের প্রভাবও বহন করে। এখন এটি বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত জাদুঘরগুলোর একটি।চীনের নিষিদ্ধ শহর শুধু একটি প্রাসাদ নয়, বরং শক্তি, ঐতিহ্য আর হাজার বছরের ইতিহাসের জীবন্ত প্রতীক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনের ‘নিষিদ্ধ শহর’
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, জনস্রোতে মুখর যমুনার প্রাঙ্গণ

মার্চ ২১, ২০২৬

ফুটবল থেকে ছড়িয়ে পড়া সংকটে কূটনৈতিক ফাটল দুই বন্ধু রাষ্ট্রে

মার্চ ২১, ২০২৬

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

মার্চ ২১, ২০২৬

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাত

মার্চ ২১, ২০২৬

সম্পর্কের গল্পে আজ ঈদ মাতাবে ‘ফ্যামিলি ম্যান’

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT